1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে অপহরণ ও মানব পাচারের অভিযোগ শহীদ উল্লাহ মাঝি ও মনছুর আলমের বিরুদ্ধে, আতঙ্কে এলাকাবাসী সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করলো বিজিবি টেকনাফে ১০ হাজার নেতাকর্মীর ছাত্রদলের শোভাযাত্রা! মাদক নির্মূলের ঘোষণা  এআই দিয়ে অস্ত্রের ভুয়া ছবি বানিয়ে অপপ্রচারের দাবি রোহিঙ্গা ক্যাম্পের আলমের আলম ডাকাত গ্রেফতার না হওয়া পর্যন্ত অপহরণ-মানব পাচার-খুন বন্ধ হবে না: সচেতন রোহিঙ্গা ও এলাকাবাসী প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়ে আজিম উল্লাহ স্পষ্টীকরণ নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা অপপ্রচারের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ টেকনাফে হেফজ বিভাগের দুই শিক্ষার্থী নিখোঁজ, স্বজনদের আকুতি, সন্ধ্যান চাই পরিবার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও ব্যাখ্যা প্রদান টেকনাফে অস্ত্রের মুখে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে অপহরণ, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি

ঘূর্ণিঝড় রেমালের প্রভাব চলন্ত গাড়ির ওপর ভেঙে পড়ল গাছ

  • আপডেট সময় : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ৩০০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ :

রাজধানীতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সোমবার ভোর থেকে ঝরছে বৃষ্টি, সঙ্গে বইছে দমকা হাওয়া। ঝোড়ো বাতাসে উত্তরার জসীমউদ্দীন রোড এলাকায় একটি প্রাইভেটকারের ওপর গাছ ভেঙে পড়েছে। এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (২৭ মে) সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলম হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীতে সকাল থেকে শুরু হওয়া ঝড়ো বাতাস এবং বৃষ্টির কারণে জসিম উদ্দিন রোড এলাকায় একটি গাড়ির ওপর বিশাল আকৃতির গাছ ভেঙে পড়ে। খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে গাছটি কেটে গাড়িটি উদ্ধার করে।

তিনি আরও বলেন, গাছ ভেঙে পড়ায় সড়কের এক পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের আধাঁ ঘণ্টার চেষ্টায় গাছটি সরানো হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off