1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে ২০ লাখ টাকা চাঁ’দা দাবি, না পেয়ে ঠিকাদারকে হ’ত্যাচেষ্টা: যুবলীগ নেতা খোকনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা স্বামীর ঘর থেকে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে টেকনাফে নববধূ আসমা! থানায় অভিযোগ  টেকনাফে ৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস

টেকনাফে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

  • আপডেট সময় : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ৩৩৮ বার পড়া হয়েছে

ফারুকুর রাহমান, টেকনাফ ৭১ ।

কক্সবাজারের টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়ায় গুলবাহার প্রকাশ গুলছের (৪৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার স্বামী বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকালে টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ড পুরান পল্লান পাড়া ওরুমের ছড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত গুলবাহার প্রকাশ গুলছের উপজেলার টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ড পুরান পল্লান পাড়া গ্রামের মৃত বশির আহমদের মেয়ে। এ ঘটনায় ঘাতক স্বামী নুরুল ইসলাম পলাতক রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে ২য় স্ত্রী গুলবাহার প্রকাশ গুলছেরকে ঘাতক স্বামী প্রায়ই সময় মারধর ও মানসিকভাবে নির্যাতন করতো। এমনকি নিহত গুলছের অন্য মানুষের বাসা-বাড়িতে কাজ করে কষ্টে আয় করা টাকা তার স্বামী হাতে দিত। পরবর্তীতে হঠাৎ একটা কথায় বাড়াবাড়ি হলে বরাবরের মতই বেধড়ক মারধর করে গুরুতর জখম করে আহত করে। ব্যাপক মারধর করার কারণে গুলছের অসুস্থ হয়ে পড়লে অবস্থা গুরুতর হওয়ায় প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে উখিয়ার বালুখালীতে মারা যায়।

এদিকে এ হত্যার ঘটনাটি গোপন করে ঘাতক স্বামী নুরুল ইসলাম, ১ম স্ত্রী সমজিদা বেগম ও তার সন্তানদের যোগসাজশে লাশ দাফন কাফনের প্রক্রিয়া চলাকালীন নিহতের ভাই আব্দুল করিম খবর পেয়ে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।

খবর পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে থানা নিয়ে যায়।

নিহতের বড়বোন খতিজা জানান, আমার বোনের স্বামী আমার বোনকে প্রায় সময় মারধর ও নির্যাতন করতো। গতকালকেও পিটিয়ে আহত করে হাসপাতালে নেওয়ার পথিমধ্যেই মারা যায়। তদন্তপূর্বক এ হত্যার সুষ্ঠু বিচার দাবি করছি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি জানান, একটি গৃহবধূর লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলেই বুঝা যাবে হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off