1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422 টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার  লেদা স্টেশনে আবর্জনার স্তূপ: জনদুর্ভোগ চরমে, দায়িত্বে উদাসীন ব্যবসায়ীরা উখিয়ায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা’সহ টেকনাফের হেলাল বিজিবি’র হাতে গ্রেপ্তার টাকার বিনিময়ে রোহিঙ্গাদের করিয়ে দিচ্ছে পাসপোর্ট! অভিযোগের পর অভিযোগ, তবুও বহাল সাবরাং ইউপি উদ্যোক্তা ‘গনি টেকনাফে প্রধান শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলার ঘটনায়  উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের নিন্দা ও প্রতিবাদ টেকনাফে দুই স্কুলে তালা, ১১ শিক্ষককে শোকজ টেকনাফের হ্নীলায় ভ্রাম্যমান আদালতের জরিমানা টেকনাফ পৌরসভার বর্জ্যবাহী গাড়ি হেস্কাখাল ব্রিজে মৃ/ত কু’কু”র ফেলে যাওয়ার অভিযোগ

গাজায় নিহত আরেক সাংবাদিক মোট ১৫৩

  • আপডেট সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ২৮৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

গাজায় আরেক সাংবাদিক নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি গণমাধ্যম অফিস। এ নিয়ে গাজায় গত ৭ অক্টোবর ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে নিহত গণমাধ্যমকর্মীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৩। সোমবার (১ জুলাই) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নিহত সাংবাদিকের নাম মুহাম্মদ মাহমুদ আবু শারিয়া। তিনি শামস নিউজ এজেন্সির হয়ে কাজ করতেন। ইসরায়েলি সামরিক বাহিনীর বোমা হামলায় প্রাণ হারান তিনি। ঘটনাস্থলে তার শরীরের ছিন্ন-বিছিন্ন অংশ খুঁজে পায় স্থানীয়রা।

নিহত সাংবাদিক মুহাম্মদ মাহমুদ আবু শারিয়ার মৃতদেহ। ছবি: আল জাজিরা।

নিউইয়র্ক-ভিত্তিক কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) বলেছে যে গাজার যুদ্ধ ‘সাংবাদিকদের জন্য সবচেয়ে মারাত্মক’ হয়ে উঠেছে। অন্যদিকে, ফেব্রুয়ারিতে, ওয়াশিংটন ভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর জার্নালিস্ট (আইসিএফজে) বলেছে যে ৩০ বছরের মধ্যে গাজা যুদ্ধে সাংবাদিকদের বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার সহিংসতা দেখা গিয়েছে।

উল্লেখ্য, গাজার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইসরায়েল-হামাস যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৩৭ হাজার ৯শ’ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই মহিলা এবং শিশু। তাছাড়া প্রায় ৮৭ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off