1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422 টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার  লেদা স্টেশনে আবর্জনার স্তূপ: জনদুর্ভোগ চরমে, দায়িত্বে উদাসীন ব্যবসায়ীরা উখিয়ায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা’সহ টেকনাফের হেলাল বিজিবি’র হাতে গ্রেপ্তার টাকার বিনিময়ে রোহিঙ্গাদের করিয়ে দিচ্ছে পাসপোর্ট! অভিযোগের পর অভিযোগ, তবুও বহাল সাবরাং ইউপি উদ্যোক্তা ‘গনি টেকনাফে প্রধান শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলার ঘটনায়  উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের নিন্দা ও প্রতিবাদ টেকনাফে দুই স্কুলে তালা, ১১ শিক্ষককে শোকজ টেকনাফের হ্নীলায় ভ্রাম্যমান আদালতের জরিমানা টেকনাফ পৌরসভার বর্জ্যবাহী গাড়ি হেস্কাখাল ব্রিজে মৃ/ত কু’কু”র ফেলে যাওয়ার অভিযোগ

আবাসিক হোটেলে যুবকের মরদেহ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ২৭৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে জাহিদ হাসান জিহাদ (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুলাই) ‌শেষ বিকেলে ফ্রেন্ডস পার্ক ইন নামক হোটেলটির তৃতীয় তলায় সি-৫ নামক রুমের দরজা ভেঙ্গে ট্যুরিস্ট পুলিশ ও মহিপুর থানা পুলিশ ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

এসময় তার কক্ষ থেকে ইয়াবা খাওয়ার সরঞ্জাম, সিগারেটের প্যাকেট ও খাবার আলামত হিসেবে জব্দ করা হয়। জিহাদের বাড়ি ফরিদপুর জেলার চন্দ্রপাড়া থানার সদরপুরে। তার বাবার নাম জাহিদ হাসান জাফর। পোষ্ট মর্টেমের জন্য জিহাদের লাশ পটুয়াখালী মে‌ডিকেল কলেজ হাসপাতাল মর্গে পা‌ঠি‌য়েছে।

পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সুত্রে জানাগেছে, রবিবার দুপুর দুইটায় জিহাদ ওই হোটেলে এসে রুম ভাড়া নেয়। রাতে খাবার নিয়ে রুমে প্রবেশ করে। সোমবার দুপুরে কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে ‌বিকেলে পুলিশ এসে জিহা‌দের লাশ উদ্ধার করে।

মহিপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন তালুকদার জানান, প্রাথমিক সুরাতহাল শেষে পোষ্ট মর্টেমের জন্য পাঠা‌নো হয়েছে। জিহাদের পরিবারকে খবর দেয়া হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off