1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে! 

কোস্টগার্ডের হাতে ২ কেজি আইস সহ আটক ৭, মিয়ানমারের ১৩ বিজিপি বিজিবি হেফাজতে

  • আপডেট সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ 

কক্সবাজার টেকনাফে বিজিবি ও কোস্টগার্ডের পৃথক অভিযানে মিয়ানমারের ১৩ বিজিপি সদস্য কে হেফাজতে নেওয়ার পাশাপাশি ২ কেজি আইস ও ৮৩ বোতল বিদেশি মদ সহ চোরাচালানে জড়িত ৭ জনকে আটক করতে কোস্টগার্ড।

বুধবার (১৪ আগস্ট) সন্ধায় এক সংবাদ বিঙপ্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি’র) অধিনায় লেঃ কর্ণেল মোহাম্মদ মহিউদ্দিন আহাম্মদ জানান, টেকনাফের সাবরাং সীমান্ত দিয়ে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনীর ১৩ জন বিজিপি সদস্যকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় আটক করা হয়েছে। উক্ত বিজিপি সদস্যদের বিজিবি’র তত্ত্বাবধানে নিরাপদ হেফাজতে নেয়া হয়েছে। এছাড়াও বিজিবি’র কাছে ইতিপূর্বে আটককৃত ১১০ জন এবং অদ্যকার ১৩ জনসহ সর্বমোট ১২৩ জন বিজিপি সদস্যকে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। অতি শীঘ্রই তাদেরকে মায়ানমার প্রতিনিধির নিকট হস্তান্তর করা হবে।

অপরদিকে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন সাব্বির আলম সুজন সাক্ষরিত এক সংবাদ বিঙপ্তিতে জানান, সেন্টমার্টিনের ছেড়া দ্বীপ হতে ১ নেটিক্যাল মাইল দক্ষিণ -পূর্বে কোস্টগার্ডের বিশেষ অভিযান চলা কালে বাংলাদেশের জল সীমা পেরিয়ে একটি কাটের বোট আসতে দেখে সন্দেহ মনে হলে থামার সংকেত দিলে না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে কোস্টগার্ড বোটটি আটক করতে সমক্ষ হয়। পরে বোটটি তল্লাশি করে ২ কেজি আইস বা ক্রিস্টাল মেথ ও ৮৩ বোতল বিদেশি মদ উদ্ধার পূর্বক ৭ জন চোরাচালান কারি কে আটক করতে সক্ষম হয়।
আটকেরা হলেন, মিয়ানমার মংডু শহরের বাসিন্দার আব্দুল মুনাফ (২১), নুর হোসেন (৩৪), আমান শরিফ (১৫), মোঃ সালাম (২৫), অলি আহম্মদ (৩০), মোঃ ইয়াসিন (২০), পেরাইন্না (১৯)।

তিনি আরো জানান, জব্দ কৃত মালামাল ও আটক ব্যাক্তিদের পরবর্তী আইনি ব্যবস্তা নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off