1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

সেন্টমার্টিনের চেয়ারম্যান মুজিবের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপডেট সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৮ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ:

 

নানা অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সেন্টমার্টিনের ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমানের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সেন্টমার্টিন দ্বীপের জেটি ঘাট এলাকায় প্রধান সড়কে বৈষম্যবিরোধী সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

 

মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবেদ ইকবাল, আজিজুল হক, দেলোয়ার হোসেন সাঈদী, জামিল উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া সেন্টমার্টিনের শিক্ষার্থীদের হুমকি-ধমকি দিয়ে আসছিলেন মুজিব চেয়ারম্যান। এমনকি আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের পরিবারের সদস্যদের নানা ধরনের হয়রানি ও নির্যাতন করেছেন। দ্বীপবাসী চেয়ারম্যানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে। অবিলম্বে চেয়ারম্যান পদত্যাগ না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে অংশ নিতে আসা মোহাম্মদ শামসুল আলম বলেন, ইউপি চেয়ারম্যান মুজিব দ্বীপকে তাঁর রাজত্ব বানিয়ে তুলেছেন। তাঁর ইশারা ছাড়া কেউ কিছু করতে পারত না। ইউনিয়ন পরিষদ থেকে দ্বীপের সাধারণ মানুষ কোনো সেবা পাননি। দেশের লুটপাটের সরকারের পতন হয়েছে। দ্বীপে মুজিব চেয়ারম্যানের পতন চান সেন্টমার্টিনবাসী।

দ্বীপের বাসিন্দা আজিজুল হক বলেন, নারী কেলেঙ্কারি, দুর্নীতি, স্বজনপ্রীতিসহ অভিযোগের শেষ নেই চেয়ারম্যান মুজিবের বিরুদ্ধে। দ্বীপকে দুর্নীতিমুক্ত করতে চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন তিনি।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচির বিষয়টি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off