1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রাইভেটকার জব্দ ৪কোটি টাকার ইয়াবা সহ যুবক আটক  মোঃ জুনায়েদ এর নামে হ্নীলা মৌলভীবাজারে মানব বন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ব্যাখ্যা দিলেন – জুনায়েদ  শিক্ষা বিস্তারের হ্নীলা একাডেমির ভূমিকা প্রশংসনীয় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্টানে বক্তারা  রেমিটেন্স যোদ্ধা কে মানব পাচার কারি সাজিয়ে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদ এবং ব্যাখ্যা  আবছারের নামে বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা,  প্রতিবাদ ও ব্যাখ্যা ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফরিদুল আলম র‍্যাবের হাতে গ্রে’প্তা’র  হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে টেকনাফে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত

  • আপডেট সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানি, টেকনাফ

 

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১১ টার দিকে টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চাইল্ড সেফটি নেট প্রজেক্টের আয়োজনে এ সভা সম্পন্ন হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কমিউনিটি ফ্যাসিলিটেটর- ইমপ্যাক্ট প্লাস মোহাম্মদ ইসমাইল এর সঞ্চালনায় ও টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রাধান শিক্ষক বাবু বাশিরাম দে সভাপতিত্বে, অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে উপজেলা কো-অর্ডিনেটেরের পক্ষ থেকে নারীদের বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রজেক্টের মূল বিষয়গুলো নিয়ে বক্তব্য রাখেন মোবিলাইজেশন এন্ড সিস্টেম স্ট্রেনথিং অফিসার নয়ন রুদ্র।

নারীদের উন্নয়নে ধর্ম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, সমাজের কুসংস্কার নিয়ে ও নারীর অধিকার নিশ্চিতে সমাজের যুবদের ভুমিকা নিয়ে বক্তব্য রাখেন- টেকনাফ সদরের রাজার ছড়ার তানযীমুল মিল্লাত মহিলা দাখিল মাদ্রাসার (সুপার) আব্দুর রাজ্জাক, স্থানীয় যুব নেতা আব্দুল আজিজ।

এ সময় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শিক্ষার্থীদের পক্ষ হতে অভিমত ব্যক্ত করে টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী -সাইদা বিনতে সিরাজ ও সোহানা বলেন- এত বাধা সত্ত্বেও সমাজে নারীদের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। তাই অভিভাবক-গণ অনুরোধ করেন নারীর শিক্ষায় সহযোগিতা প্রদান করার জন্য বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে।

সভার শেষ প্রান্তে সমাপনী বক্তব্য উপজেলা কো-অর্ডিনেটেরের পক্ষ থেকে মোবিলাইজেশন এন্ড সিস্টেম স্ট্রেনথিং অফিসার গোলাম দস্তগীর বকশী- নারীদের অধিকার সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য ও প্রজেক্টের মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!