1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া 

টেকনাফে বিজিবির অভিযানে ৪ লাখ ইয়াবা উদ্ধার মালিক অধরা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

ফারুকুর রাহমান টেকনাফ

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।

বৃহস্পতিবার (৬ ফ্রেব্রুয়ারি) রাত দেড়টার দিকে নাফ নদী সংলগ্ন আদমের জোড়া নামক এলাকা হতে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

বিজিবির ওই কর্মকর্তা জানান, নিজস্ব গোয়েন্দা সূত্রে জানতে পারি নাফ নদীর তীরবর্তী আদমের জোড়া এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। এমন সংবাদে টেকনাফ ব্যাটালিয়ন সদর ও নোয়াপাড়া বিশেষ ক্যাম্প হতে পৃথক দুটি অভিযানিক দল ওই এলাকায় অবস্থান করে। পরবর্তীতে রাত দেড়টার দিকে ৪-৫ জন ব্যক্তিকে নৌকাযোগে নাফ নদীর অপর পার্শ্ব হতে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে এপারে আসতে দেখা যায়।

এসময় মাদক পাচারকারী দল বিজিবির উপস্থিতি টের পেয়ে নাফ নদী ও কেওড়া জংগল দিয়ে রাতের আঁধারে ৪টি বস্তা রেখে নৌপথে সীমান্তের ওপারে পালিয়ে যায়। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরো বলেন, পরবর্তীতে ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে বিজিবি সদস্যরা সম্পূর্ণ এলাকা অবরুদ্ধ করে তল্লাশি চালিয়ে কেওড়া জঙ্গল, নদীর তীরবর্তী ও তৎসংলগ্ন বিভিন্ন স্থানে পাচারকারীদের ফেলে যাওয়া চারটি মোড়কজাত বস্তার ভিতরে ৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।

উদ্ধারকৃত মাদকদ্রব্য প্রচলিত আইন অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে এবং মাদক পাচারের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off