1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে! 

শাহজাহান চৌধুরীর আহ্বান উখিয়া -টেকনাফের ৪০ হাজার ” ভালনারেবল উইমেন বেনিফিট “( VWB) বরাদ্দ অব্যাহত রাখতে হবে 

  • আপডেট সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি  ও সাবেক হুইপ এবং সংসদ সদস্য শাহজাহান চৌধুরী উখিয়া-টেকনাফের নারীদের জন্য  বিশেষ বরাদ্দ কৃত ৪০ হাজার ” ভালনারেবল উইমেন বেনিফিট “( VWB) বরাদ্দ অব্যাহত রাখতে সরকারের প্রতি আহবান করেছেন। বুধবার (৯ এপ্রিল) সকালে দৈনিক যুগান্তরের টেকনাফ প্রতিনিধি  সাংবাদিক নাছির উদ্দীন রাজ এর সাথে একান্ত আলাপকালে  তিনি এ সব কথা বলেন। 

তিনি বলেন, রোহিঙ্গা আসার কারণে উখিয়া-টেকনাফের মানুষ প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। মানবতার সার্থে আমরা তাদের আশ্রয় দিয়ে হারিয়েছে, নিজেদের চাষাবাদ ও ফসলি জামি, শ্রমবাজার,  নাফ নদীতে মাছ শিকার, রোহিঙ্গা অপহরণ চক্রের কারণে  পাহাড়ের পাদদেশে চাষাবাদ কৃত জমি দীর্ঘদিন ধরে অনাবাদি রয়েছে। মিয়ানমারের অভ্যান্তরিন সংঘাতের কারণে টেকনাফ স্থল বন্দর ও তেমন চলছেনা, যাতে ব্যবসায়ী ও শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত , টেকনাফের করিডোর বন্ধ, এমন অবস্থায় টেকনাফের মানুষের জন-জীবনের জন্য সরকারের পক্ষ হতে দেওয়া ” ভালনারেবল উইমেন বেনিফিট ” ( VWB) কার্ড বা কার্যক্রম টি দুই উপজেলার জন্য অতিব গুরুত্বপূর্ন । তবুও মনে করি ওই সহায়তা বা বরাদ্দ প্রয়োজনের তুলনায় অপ্রতুল। কারণ প্রকৃত পক্ষে রোহিঙ্গা এসে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উখিয়া টেকনাফের মানুষ। তিনি আরো বলেন, আমি আশা করব প্রতিনিধি টিম টি আমাদের উখিয়া-টেকনাফের মানুষের কথা সংশ্লিষ্ট দপ্তরে যথাযতভাবে উপস্থাপন করবেন।

গত ১৭ মার্চ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মবিতা-২ অধিশাখার উপ সচিব এলিশ শরমিন সাক্ষরিত এক অফিস আদেশের বার্তায় টেকনাফ – উখিয়ায় ৪০ হাজার বিশেষ ভাবে বরাদ্দ দেওয়া ( VWB) কার্ড প্রয়োজনের  নিরিখে অন্য উপজেলায় হস্তান্তর বিষয়ে বাস্তবায়ন যাচাইয়ের লক্ষ্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় হতে গঠিত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফিরোজ উদ্দীন খলিফার নেতৃত্বে প্রতিনিধি টিমের সদস্যরা টেকনাফে আসেন এবং কয়েকটি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off