1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা’সহ টেকনাফের হেলাল বিজিবি’র হাতে গ্রেপ্তার টাকার বিনিময়ে রোহিঙ্গাদের করিয়ে দিচ্ছে পাসপোর্ট! অভিযোগের পর অভিযোগ, তবুও বহাল সাবরাং ইউপি উদ্যোক্তা ‘গনি টেকনাফে প্রধান শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলার ঘটনায়  উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের নিন্দা ও প্রতিবাদ টেকনাফে দুই স্কুলে তালা, ১১ শিক্ষককে শোকজ টেকনাফের হ্নীলায় ভ্রাম্যমান আদালতের জরিমানা টেকনাফ পৌরসভার বর্জ্যবাহী গাড়ি হেস্কাখাল ব্রিজে মৃ/ত কু’কু”র ফেলে যাওয়ার অভিযোগ জামায়াতে লংমার্চ সফল করার লক্ষ্যে টেকনাফে জামায়াতের স্বাগত মিছিল এসিল্যান্ড ও কানুনগো না থাকায় টেকনাফ ভূমি অফিসে সেবা কার্যক্রম ব্যাহত আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার

চট্টগ্রামে অপহৃত যুবককে রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার করলো র‌্যাব

  • আপডেট সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৩৬১ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী, টেকনাফ

চট্টগ্রাম শহরের উত্তর হালিশহর থেকে অপহৃত এক যুবককে ১৬ দিন পর কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)-১৫।

আজ ১২ জুলাই, সোমবার গভীর রাতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে ভিকটিম মো. নুরুল ইসলামকে উদ্ধার করে র‍্যাব-১৫। এর আগে গত ২৪ জুন সকালে অপহরণের শিকার হন ওই যুবক।

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, চট্টগ্রামের উত্তর হালিশহর এলাকার মো. সোলাইমান ড্রাইভারের ছেলে মো. নুরুল ইসলাম গত ২৪ জুন সকাল ১০ টায় বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। যথাসময়ে সে বাড়ী ফিরে না আসায় তার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন পরিবারের লোকজন। তবে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

ভিকটিমের পরিবার র‌্যাবকে জানায়, নুরুলকে অপহরণের ৬ দিন পর তার মোবাইল ফোন থেকে তার বাবার মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে অপহরণকারীরা। টাকা দিতে ব্যর্থ হলে ভিকটিমকে হত্যা করার ভয়ভীতিও দেখানো হয়।

এরই প্রেক্ষিতে রোববার কুতুপালং ক্যাম্পে অভিযান চালিয়ে ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় র‍্যাব-১৫। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত যুবককে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off