1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

জাতীয় শোক দিবস উপলক্ষে সেনাপরিবার কল্যাণ সমিতি (সেপকস) কক‌সবাজার অঞ্চল কর্তৃক ত্রাণসামগ্রী ও অর্থিক সহায়তা প্রদান

  • আপডেট সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩৪৩ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

আজ ১৫ আগস্ট ২০২১ তারিখ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রামু সেনানিবাস তথা ১০ পদাতিক ডিভিশনের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাজ ধারণ, বিশেষ দোয়া মাহফিল বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সেনা পরিবার কল্যাণ সমিতি (সেপকস),

কক্সবাজার অঞ্চল কর্তৃক রামু উপজেলার ২৫৭ জন দুস্থ ও আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিবর্গের মাঝে ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করে। উক্ত কর্মসূচিতে সেনা পরিবার কল্যাণ সমিতি কক্সবাজার অঞ্চলের সম্মানিত সভানেত্রী মিসেস রাশিদা আহসান উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী ও অর্থ বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ১০ কেজি চাউল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ লিটার তৈল, ২ কেজি আলু এবং নগদ ১০০০ টাকা প্রদান করা হয়। উক্ত ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ ১০ পদাতিক ডিভিশনের কর্মরত অফিসারবৃন্দ স্বপ্রণোদিত হয়ে প্রদান করেন।

উল্লেখ্য সেনা পরিবার কল্যাণ সমিতি (সেপকস) সেনাবাহিনীর একটি কল্যানমূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি বিভিন্ন পরিমন্ডলে আর্থ-সামাজিক উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখার পাশাপাশি দু:স্থ, অসহায় জনসাধারণের জন্য ত্রাণ ও বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে থাকে। ইতোপূর্বে সেনাপরিবার কল্যান সমিতি কক্সবাজার অঞ্চল কর্তৃক এ অঞ্চলের গরীব ও অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ, শীতবস্ত্র বিতরণ, প্রসুতি মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন জনহিতকর কার্যক্রম পরিচালনা করে। অসহায় ও দুস্থ মানুষেরা সেনা পরিবার কল্যাণ সমিতি কর্তৃক পরিচালিত এ ধরনের জনকল্যাণমূলক কাজের ভূয়ষী প্রশংসা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!