1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

সীমান্তের নাইক্ষ্যংছড়ির পাহাড়ের উপবন পর্যটন স্পট কাল থেকে খুলছে

  • আপডেট সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৩৯৭ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি

আগামীকাল থেকে খুলছে নাইক্ষ্যংছড়ি পাহাড়ের উপবন পর্যটন কেন্দ্র। এতে পর্যটন স্পট সংশ্লিষ্টরা স্বস্তি প্রকাশ করেছেন। পর্যটন কেন্দ্র খোলার সার্বিক প্রস্তুতি নিচ্ছেন উপজেলা প্রশাসন। তবে মাস্ক পরিধান ছাড়া পর্যটন কেন্দ্রে প্রবেশ করা যাবে না। পর্যটকদের অবশ্যই মানতে হবে স্বাস্থ্যবিধি।
উপবন লেক পাহাড় অরণ্য ও সবুজ জনপদ নাইক্ষ্যংছড়ি। করোনায় দীর্ঘদিন ধরে বন্ধ এই উপজেলার উপবন লেক।

উপবন লেক বন্ধ থাকায় পর্যটন খাতে প্রায় অনেক টাকার আর্থিক ক্ষতি হয়েছে। বেকার হয়েছে অন্তত অনেক মানুষ। সারাদেশের মতো নাইক্ষ্যংছড়ি উপবন পর্যটন কেন্দ্র খুলছে কাল থেকে।

উপবন পর্যটন কেন্দ্র খোলার সার্বিক প্রস্তুতি নিচ্ছে উপজেলা প্রশাসনের কর্তৃপক্ষ। আগত পর্যটকদের মানতে হবে স্বাস্থ্য বিধি। মাস্ক পরিধান ব্যতিত পর্যটন কেন্দ্রে প্রবেশ করা যাবে না, পর্যটন কেন্দ্র সমূহের প্রবেশ মুখে থাকবে হ্যান্ড স্যানিটাইজার।
সাবান দিয়ে পর্যটকদের হাত জীবাণুমুক্ত করতে হবে। অসুস্থ অবস্থায় পর্যটন কেন্দ্রে ভ্রমণ করা যাবে না।

উপবন পর্যটন কেন্দ্রের তত্ত্বাবধায়ক জানান- নাইক্ষ্যংছড়ি,ঝুলন্ত ব্রিজসহ সব পর্যটন কেন্দ্র বন্ধ ছিল। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী আগামীকাল (১৯ আগস্ট) থেকে পর্যটন কেন্দ্র খুলছে। এখানে পর্যটকদের স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক ছাড়া কোন পর্যটক পর্যটন কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। পর্যটকদের বরণে আমরা প্রস্তুত রয়েছি।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস জানান, সরকারী ঘোষণা অনুযায়ী আগামী কাল ১৯ আগস্ট বৃহস্পতিবার থেকে নাইক্ষ্যংছড়ি উপজেলার উপবন লেক থেকে শুরু করে সকল পর্যটন ও বিনোদন কেন্দ্র খুলে দেয়া হবে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আগামী কাল থেকে বিনোদন কেন্দ্র খুলে দেয়ার সংবাদে সবাই সন্তোষ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!