1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন 

নাইক্ষ্যংছড়িতে ফের ১লাখ ৩৫ হাজার ইয়াবাসহ আটক-১

  • আপডেট সময় : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৪০২ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ধারাবাহিক অভিযানে ১লাখ ৩৫ হাজার ইয়াবাসহ অানোয়ার হোসেন নামের এক মাদক কারবারিকে
আটক করেছে পুলিশ।
বুধবার ২৫ আগস্ট রাতে বান্দরবান পুলিশ সুপার জেরিন আক্তার এর দিকনির্দেশনায় এবং নাইক্ষ্যংছড়ি থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বৈদ্যছড়া এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে এসব ইয়াবাসহ আনোয়ার হোসেন কে আটক করেন।

থানা’র পুলিশ অফিসার নুরুল ইসলাম জানান,
গোপন সংবাদের ভিত্তিতে
সোনাইছড়ি ইউনিয়নের বৈদ্যছড়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হন।
উদ্ধারকৃত ইয়াবার অনুমানিক মূল্য ৪ কোটি ৫ লাখ টাকা।
আটককৃতরা হলো- সোনাইছড়ি ইউনিয়নের বৈদ্যছড়া এলাকার আনোয়ার হোসেন (২০)।

নাইক্ষ্যংছড়ি থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তি বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। তিনি অারো বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এবং থাকবে।
আর এদিকে এলাকাবাসীরা জানান,
নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ির রেজু এলাকাটি সীমান্ত হওয়ায় এখানকার কিছু অসাধু মাদক কারবারিরা আড়াল থেকে দীর্ঘদিন ধরে মায়ানমার থেকে বিদেশী মদ, ইয়াবাসহ বিভিন্ন অবৈধ কাজ কারবার করে আসচ্ছে বলে এলাকাবাসীর একাধিক সূত্রে জানাযায়।
এই অবস্থায় মাদককারবারির পাশাপাশি পর্দার আড়ালে থাকা মূল ইয়াবা ব্যবসায়ীদেরও চিহ্নিত করার জন্য গোয়েন্দা সংস্থার এবং অাইনশৃঙ্খলা বাহিনী প্রতি দাবী জানিয়েছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off