1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
স্বামীর ঘর থেকে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে টেকনাফে নববধূ আসমা! থানায় অভিযোগ  টেকনাফে ৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান

কক্সবাজারের গভীর সমুদ্রে র‍্যাবের অভিযান ! ৪ লাখ ৩০ ইয়াবা নিয়ে শাহপরীর দ্বীপের ছৈয়দুর রহমানসহ আটক-৫

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০১ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী, কক্সবাজার টেকনাফ

কক্সবাজারের বঙ্গোপসাগর থেকে অভিযান চালিয়ে ৪ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ ৫ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫। এ সময় পাচার কাজে ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে গভীরসমুদ্রে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন গোবিন্দরকিল এলাকার মৃত রফিক আহমেদের ছেলে রশিদ উল্লাহ (৪২), চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন লাইক্ষ্যার চর এলাকার মৃত কালা মিয়ার ছেলে আমানত করিম (৩৮), কক্সবাজার জেলার ঈদগাও থানাধীন পূর্ব বোয়ালখালী এলাকার মৃত ছালেহ আহমেদের ছেলে নাসির উদ্দিন (৩৬), কক্সবাজার জেলার ঈদগাও থানাধীন বিলিজাপাড়া এলাকার জহির আলমের ছেলে মোঃ সাইফুল ইসলাম (২০) ও কক্সবাজার জেলার টেকনাফ থানাধিন উত্তরপাড়া শাহপরীরদ্বীপ ০৮ নং ওয়ার্ড এর মৃত মুসলিম মিয়ার ছেলে মোঃ ছৈয়দুর রহমান (৪৮)।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৫ কক্সবাজারের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে গভীর সমুদ্রে কক্সবাজার র‍্যাব-১৫ উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার তানভীর হাসান ও মেজর শেখ মোহাম্মদ ইউসূফের নেতৃত্বে একটি মাছ ধরার ট্রলারকে ধাওয়া করে ৫ জনকে আটক করে। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে সাড়ে চার লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান,গত এক সপ্তাহ আগে থেকে ইয়াবা পাচারকারী চক্রের ওপর নজর রাখছিল । সেই চক্রের একটি চালান আসার খবরে গভীর সমুদ্রে অভিযান চালানো হয়েছে।। আসামীরা জিজ্ঞাসাবাদে জানায় তারা, স্থলপথ অনিরাপদ থাকায় তারা সমুদ্রপথে ইয়াবার চালানটি কক্সবাজার থেকে দেশের অন্যত্র পাচার করছিল এবং দীর্ঘ দিন যাবৎ তারা এ ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off