1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন 

টেকনাফে বিজিবি’র অভিযানে ১ কেজি আইস’সহ যুবক আটক 

  • আপডেট সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৪৫৫ বার পড়া হয়েছে
মোঃ আরাফাত সানী, টেকনাফ
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে মরণ নেশা ইয়াবার পাশাপাশি এবার মিয়ানমার থেকে আসছে আরেক ভয়াল মাদক ক্রিস্টাল মেথ আইস। নাফ নদী দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় আটক করেছে বিজিবি।
শনিবার রাতে টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়ানের দমদমিয়া বিওপি’র দায়িত্বপূর্ন এলাকা জালিয়ারদ্বীপ সংলগ্ন মিয়ানমার থেকে বাংলাদেশে মাদকের চালানটি প্রবেশ করবে এমন সংবাদের ভিত্তিতে বর্ণিত স্থানে কৌশলগত ভাবে অবস্থান নেয় বিজিবি’র জওয়ানেরা। কিছুক্ষণ পর একটি নৌকা মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা মাত্রাই তাদের ধাওয়া করে একজন কে আটকের পর নৌকাতে তল্লাশি করে একটি প্লাস্টিকের ব্যাগে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করে বিজিবি।
রবিবার (২৮ নভেম্বর) সকালে টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শেখ খালিদ মোহাম্মাদ ইফতেখার এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, আটক যুবকের নাম মোঃ রফিক মিয়া (৩৭)। সে উপজেলার হ্নীলা ইউপির নোয়া পাড়া গ্রামের মৃত জহির আহমেদ ছেলে। মাদক আইস’সহ আটক রফিককে টেকনাফ মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। ###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off