1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াতে লংমার্চ সফল করার লক্ষ্যে টেকনাফে জামায়াতের স্বাগত মিছিল এসিল্যান্ড ও কানুনগো না থাকায় টেকনাফ ভূমি অফিসে সেবা কার্যক্রম ব্যাহত আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ

টেকনাফে প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালী ও পথসভা

  • আপডেট সময় : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১৩ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি,

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর উদ্যোগে প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সীমান্ত উপজেলা টেকনাফে আনন্দ র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল এগারোটায় টেকনাফ পৌর শহরের বাস স্টেশনের উপজেলা আওয়ামী কার্যালয়ের সামনে থেকে অলিয়াবাদ শাপলা চত্বর হয়ে আনন্দ র‍্যালীটি ঝর্ণা চত্বরে এসে শেষ হয়। পরে এ পথসভায় মিলিত হয়।

বিএমএসএফ এর ১৪ দফা দাবী অনুযায়ী ১ম দফা সরকারি ভাবে সারাদেশে সাংবাদিকদের নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করায় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও তথ্য মন্ত্রী ডঃ হাসান মাহমুদ কে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ আনন্দ র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়।

এ সময় টেকনাফ উপজেলা (বিএসএমএফ) এর সাংগঠনিক সম্পাদক মোঃ আরাফাত সানী’র পরিচালায়, কোষাধ্যক্ষ এম এ হাসানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে পথসভায় সূচনা হয়।উপজেলা বিএসএমএফের সাঃ সম্পাদক মোঃ শেখ রাসেলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সাঃ সম্পাদক নাছির উদ্দীন রাজ।

আনন্দ র‌্যালী শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা সভাপতি আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি আব্দুল জব্বার, যুগ্ম সম্পাদক সম্পাদক রহমত উল্লাহ, বিএমএসএফের উপজেলা সদস্য কায়সার জুয়েল।

অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, মাহফুজুর রহমান (দৈনিক ইনানী),মিজানুর রহমান (দৈনিক অধিকার), ওমর ফারুক (আলোকিত উখিয়া),খোরশেদ আলম (নাফ টিভি), শাহ মিসবাহুল হক চৌধুরী (আজকে কক্সবাজার), আক্তার হোসেন হিরো (আমাদের কক্সবাজার), সাইফুল ইসলাম (বাংলাদেশ বুলেটিন), শামসুদ্দীন (দৈনিক গণকণ্ঠ), জামাল হোসেন মেম্বার (ইনানী), কেফায়েত উল্লাহ (নাফ নিউজ) ও উপজেলা বিএমএফে ও মানবাধিকার কর্মী প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মরত সংবাদ কর্মীসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি’র বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, বিএমএসএফ এর কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয় আহমেদ আবু জাফর এর নেতৃত্বে দীর্ঘ দিনের ১৪ দফা দাবী মধ্যে ১ম দফা দাবী সরকারি ভাবে সারাদেশে সাংবাদিকদের নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্য মন্ত্রী ডঃ হাসান মাহমুদ কে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি প্রাণের সংগঠন (বিএমএসএফ) ইতিমধ্যে দেশে-বিদেশে সুনামের সহিত কাজ করার পাশাপাশি সাংবাদিক নির্যাতন প্রতিরোধে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু একটি কুচক্রী মহল এই মহান সংগঠনকে হেয় প্রতিপন্ন করার জন্য পায়তারা চালাচ্ছে আমরা তাদেরকে চিহ্নিত করে সাংগঠনিকভাবে ঐক্যবন্ধ হয়ে মোকাবেলা করবো ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off