1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422 টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার  লেদা স্টেশনে আবর্জনার স্তূপ: জনদুর্ভোগ চরমে, দায়িত্বে উদাসীন ব্যবসায়ীরা উখিয়ায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা’সহ টেকনাফের হেলাল বিজিবি’র হাতে গ্রেপ্তার টাকার বিনিময়ে রোহিঙ্গাদের করিয়ে দিচ্ছে পাসপোর্ট! অভিযোগের পর অভিযোগ, তবুও বহাল সাবরাং ইউপি উদ্যোক্তা ‘গনি টেকনাফে প্রধান শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলার ঘটনায়  উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের নিন্দা ও প্রতিবাদ টেকনাফে দুই স্কুলে তালা, ১১ শিক্ষককে শোকজ

টেকনাফে দু’টি আগ্নেয়াস্ত্র ৬১ রাউন্ড তাজা গুলিসহ আটক -৩

  • আপডেট সময় : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮১৫ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী ::কক্সবাজারের টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১৬ এপিবিএন অভিযান চালিয়ে দুটি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র ও ৬১ রাউন্ড তাজা গুলিসহ তিন জন রোহিঙ্গা দুর্ধর্ষ সন্ত্রাসী গ্রেফতার করেছে।

শনিবার ভোর রাত সাড়ে বারোটার দিকে টেকনাফ ৭১ ডটকমকে এ তথ্য নিশ্চিত করে, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১৬ এপিবিএনের অধিনায়ক (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে (উনচিপ্রাং) ২২ নং রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লক এলাকায় অভিযান চালিয়ে মৃত দিল মোহাম্মদের ছেলে মোঃ শফিক (প্রকাশ) হাফেজ শফিক (২৬), ব্লক-ডি এর কালা মিয়ার ছেলে আমান উল্লাহ (২৬), ব্লক-বি এর মৃত সৈয়দুল ইসলামের ছেলে জামাল আহম্মদ (৫১) কে তাদের হেফাজতে থাকা ১ টি নাইন এমএম বিদেশি পিস্তল, ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র এলজি এবং ৬১ রাউন্ড তাজা গুলিসহ আটক করা হয়।

তিনি আরও জানান, আটক রোহিঙ্গা সন্ত্রাসীরা ইসলাম গ্রুপের সক্রিয় সদস্য এবং ক্যাম্প এলাকায় মাদক ব্যবসা, অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডের সাথে জড়িত।গ্রেফতারকৃত উদ্ধারকৃত অস্ত্র-গুলিসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।##

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off