
নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজার টেকনাফে বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ সদস্যরা অভিযান চালিয়ে ১লাখ ৩৩ হাজার পিস ইয়াবা সহ এক যুবক কে আটক করেছে। সাথে পাচার কাজে ব্যবহারিত একটি ট্রাক করা হয়। আটক ব্যক্তি যশোর জেলার বেনাপুর গ্রামের ছোট আসরা এলাকার আজগর আলীর পুত্র আজমির আলী (৩১)।
শনিবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেঃ কামান্ডার (বিএন) খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।
কোস্টগার্ড জানান, শনিবার ভোরে টেকনাফ কোস্টগার্ড স্টেশান কমান্ডার লেঃ কমান্ডার সৈয়দ তৈমুর পাশার নেতৃত্বে পৌর শহরের নাইট্যং পাড়া ট্রাক টার্মিনালে ইয়াবার বড় একটি চালান ট্রাক যোগে পাচার হতে পারে এমন সংবাদের ভিত্তিতে
অভিযান পরিচালনা করেন। এ সময় পাচার কারিরা কোস্টগার্ডের উপস্থিত টের পেয়ে পালানোর সময় ধাওয়া করে তাকে আটক করেন।
আটক ব্যক্তি ও জব্দ কৃত ইয়াবা আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
copy off
Leave a Reply