1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

কক্সবাজারের সুগন্ধা বীচ পয়েন্টে ৩০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ২৭৬ বার পড়া হয়েছে

 

কক্সবাজার জেলা প্রতিনিধি,

কক্সবাজার সদর থানাধীন সুগন্ধা বীচ পয়েন্ট এলাকায় র‌্যাব-১৫ অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

বুধবার (১৬ই মার্চ) র‌্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে কক্সবাজার সদর থানাধীন সুগন্ধা বীচ পয়েন্ট রোড এলাকায় মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর চৌকস আভিযানিক দল একই তারিখ আনুমানিক ১৮.৩০ ঘটিকায় উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি পলায়নের চেষ্টাকালে বাওয়াই মার্মা (৩৪), পিতা-ফসিউ মার্মা, মাতা- হলামে চিং মার্মা, সাং- পাইমং পাড়া, ৩৭০নং মধু মৌজা অংশ, পোঃ- থানছি-৪৬৩০, থানা- থানছি, জেলা-বান্দরবান’কে ধৃত করে। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক ধৃত ব্যক্তির দেহ ও কাঁধে থাকা ব্যাগ তল্লাশী করে ৩০,০০০ (ত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায়, ইয়াবা ট্যাবলেটগুলো টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে বিক্রয়ের জন্য বর্ণিত ঘটনাস্থলে অবস্থান করছিল।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!