1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন  ঈদগাঁওতে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

রঙ্গিখালী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হলেন সাবেক সাংসদ আব্দুর রহমান বদি |টেকনাফ ৭১

  • আপডেট সময় : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ৪০৩ বার পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি,

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের দুই বারের সাবেক সাংসদ জননেতা আলহাজ্ব আব্দুর রহমান বদি জঙ্গলী ফকির আলহাজ্ব ডক্টর গাজী কামরুল ইসলাম প্রতিষ্টিত টেকনাফের সর্বোচ্চ বিদ্যাপীঠ রঙ্গিখালী ফাজিল (ডিগ্রী) প্রস্তাবিত কামিল (মাস্টার্স) মাদ্রাসার আবারো সভাপতি মনোনীত হয়েছেন।

ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ আহসান উল্লাহ এই মনোনয়ন প্রদান করেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ রেজাউল হক স্বাক্ষরিত পত্রের আলোকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

মাদ্রাসা সুত্রে জানায়,সাবেক সাংসদ আব্দুর রহমান বদি বিগত কমিটিরও সভাপতি ছিলেন। এদিকে সাবেক সাংসদ বদি রঙ্গিখালী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় পুনরায় সভাপতি মনোনীত হওয়ায় প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র/ছাত্রী এবং সর্বস্তরের এলাকাবাসী তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

প্রসঙ্গতঃ উখিয়া-টেকনাফের দুই বারের নির্বাচিত সাবেক সাংসদ, গরীব দরদী জননেতা আলহাজ্ব আব্দুর রহমান বদি বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং দাতা। তাঁর বাবা দানবীর খ্যাত মরহুম এজাহার মিয়া কোম্পানিও রঙ্গিখালী মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ও দাতা ছিলেন। মাদ্রাসার উন্নয়নে বদি পরিবারের অবদান রয়েছে। বিভিন্ন সময়ে মাদ্রাসার দুর্দিনে পরিবারটির অবদান স্মরণ যোগ্য। পূনরায় সভাপতি হয়ে সাবেক সাংসদ বদি জঙ্গলী ফকির ডক্টর আলহাজ্ব গাজী কামরুল ইসলাম ফকির হুজুরের স্বপ্ন বাস্তবায়নে মাদ্রাসাটির সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন বলে এলাকাবাসী মনে করেন।#

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off