1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন  ঈদগাঁওতে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

টেকনাফে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রা ||টেকনাফ ৭১

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৩০২ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানি, টেকনাফ 

আগামী সুন্দর স্বপ্নের প্রত্যয়ে মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে নানা আয়োজনে টেকনাফে বাংলা নববর্ষের ১৪২৯ সালকে বরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) টেকনাফ উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় পহেলা বৈশাখ উপলক্ষে টেকনাফ উপজেলা চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়সার খসরু এর নেতৃত্বে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ষবরণের কর্মসূচি শুরু হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন বাঙ্গালী সংস্কৃতিকে ধারণ করে নানা সাজে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়।

শোভাযাত্রাটি উপজেলার শহীদ মিনার হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়। এর আগে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান খন্ড খন্ড নিজস্ব শোভাযাত্রা নিয়ে আয়োজিত এ বৈশাখী শোভাযাত্রার সাথে মিলিত হয়।

এ শোভাযাত্রায় টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, সহকারী কমিশনার ভূমি এরফানুল হক চৌধুরী, সিঃ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, একাডেমিক সুপার ভাইজান নুরুল আবসার,মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শওকত হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রুতি পূর্ণ চাকমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিফাত বিন রহমান, সিপিপি কর্মকর্তা আব্দুল মতিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মহিবুল্লাহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off