
নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজার টেকনাফ শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ি মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা ও ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় পাচার কাজে জড়িত থাকার দায়ে এক নারী ও পুরুষ কে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬এপ্রিল রাতে) সাবরাং ইউপির শাহপরীর দ্বীপ কোনার পাড়া এলাকায় উক্ত অভিযান পরিচালনা করা হয়। আটকরা হলেন, দক্ষিণপাড়ার শামসুল আলমের পুত্র মোহাম্মদ আলম (২৪), কোনার পাড়ার মনির আহমদের মেয়ে তাসলিমা আক্তার (২৪)।
টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আমিন জানান, মঙ্গলবার
রাতে ধৃত ব্যক্তি গণ মাদক বিক্রয়ের জন্য তসলিমার নিজ বসত বাড়িতে মজুদ রেখে সংবাদে টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১লাখ ইয়াবা ও ৫কেজি গাঁজা উদ্ধার করেন। তবে উক্ত ঘটনায় ধৃত আসামি দ্বয় সহ পলাতক আরো ৩জন আসামির বিরুদ্ধে মামলা রুজুর কার্যক্রম অব্যাহত রয়েছে।
copy off
Leave a Reply