1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

টেকনাফ সদর ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল করিম সেক্রেটারি আবদুল আজিজ

  • আপডেট সময় : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ২৯৪ বার পড়া হয়েছে

মোহাম্মদ নোমান :: টেকনাফ সদর ইউনিয়ন যুবলীগ ২নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল ২০২২ইং সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২০মে) টেকনাফ সদর ইউনিয়নস্থ লম্বরী মলকাবানু উচ্চ বিদ্যালয়ের হল রুমে সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল ফারুক মেম্বারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুবের সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, যুবলীগের সভাপতি নুরুল আলম।

প্রধান বক্তা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফজলুল কবির, সিঃ সহ সভাপতি মোহাম্মদ তৈয়ুব, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, দপ্তর সম্পাদক আব্দুল মতিন ডালিম, উপ-দপ্তর সম্পাদক মাহবুবুল আলম মাবু, আওয়ামীলীগ নেতা নুরুল আমিন প্রমুখ

উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে ও কাউন্সিলে আব্দুল করিম’কে সভাপতি আব্দুল আজিজ’কে সাধারণ সম্পাদক মোঃ রফিক’কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি নুরুল আলম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বঙ্গবন্ধুুর সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা সকল ওয়ার্ডের সম্মেলন ও কাউন্সিল যোগ্য নেতৃত্বের মাধ্যমে সুসংগঠিত করছি, তারই ধারাবাহিকতায় সদরের ২নং ওয়ার্ডের কমিটি গঠন, এবং তাদের সাংগঠনিক দিকনির্দেশনাও দেওয়া হয়েছে।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!