1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

টেকনাফের হ্নীলাতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ২৬৩ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ

টেকনাফের হ্নীলাতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২জুন) দুপুরে হ্নীলা ইউনিয়ন পরিষদের হল রুমে উক্ত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। হ্নীলা বিট পুলিশিং এর ইনচার্জ ও টেকনাফ মডেল থানার চৌকস পুলিশ অফিসার এস আই রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে রাশেদ চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং সৃষ্টি করেছেন। তাই পুলিশ বাহিনী যাহাতে আমাদের আরো বেশি সেবা দিতে পারে সে জন্য তাদের সব সময় সহযোগিতা করতে হবে।

সভাপতির বক্তব্যে এস আই রফিকুল ইসলাম বলেন, কক্সবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশে ও টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান স্যারের সহযোগিতায় হ্নীলা বিট পুলিশিং সভার আয়োজন করেছে। হ্নীলাতে মাদক, মানব পাচার, নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনের বিরুদ্ধে আমাদের সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে । কেউ যদি দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে চাই তা হলে যাহারা বিট পুলিশিং এর সদস্য আছেন তাদের থানায় দ্রুত অবহিত করে সহযোগিতা করতে হবে। বিট পুলিশিং এর মাধ্যমে টেকনাফ মডেল থানা সব সময় জনগণের সেবা দিতে প্রস্তুুত।


এ সময় আরো উপস্থিত ছিলেন, টেকনাফ মডেল থানার চৌকস পুলিশ কর্মকর্তা এস আই রফিকুল ইসলাম রাফি, হ্নীলা ইউনিয়ন পরিষদের প্যানেল প্যানেল চেয়ারম্যান আবুল হোসাইন , টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশ ফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন, কমিউনিটি পুলিশ ফোরামের হ্নীলা ইউনিয়ন সভাপতি মুফিজ রহমান সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য গণ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off