1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

রাষ্ট্রদূতের বাসভবন ঘেরাও, ভারত অভিমূখী লংমার্চ বক্তারা, টেকনাফে মহানবী (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে জনসমুদ্রে পরিনত

  • আপডেট সময় : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ২৯৫ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানি, টেকনাফ

মহানবীর (সাঃ) অপমান সইবেনা আর মুসলমান এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভারতের কট্টরপন্থী বিজেপির মুখপাত্র কতৃক বিশ্বনবী- হযরত মুহাম্মদ ও উম্মাহাতুল মুমিনীন হযরত আয়েশা (রাঃ) এর শানে অবমাননা ও কটুক্তির মন্তব্য এবং মুসলমানদের হত্যা-নির্যাতনের প্রতিবাদে টেকনাফে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল জনসমুদ্রে পরিনত হয়েছে।

সোমবার (১৩ জুন) যোহর নামাজের পর টেকনাফ পৌর শহর টেকনাফ স্টেশনস্থ দ্বীপ প্লাজা আবাসিক হোটেল চত্বরে টেকনাফ উপজেলা ওলামা পরিষদ এর উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ওলামা পরিষদ এর সভাপতি মুহতামিম মাওঃ মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাওঃ সাইফুল ইসলাম সাইফির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ আলহাজ্ব আবদুর রহমান বদি।বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম।

কোরআান তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান সূচিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন টেকনাফ আল জামেয়া আল ইসলামীয়ার মুহতামিম মাওঃ কেফায়েত উল্লাহ শফিক। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাও রফিক উদ্দিন, সাবরাং কাটাবনিয়া মাদ্রাসার মুহতামিম মাওঃ মনির আহমদ ও হ্নীলা দারুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাওঃ আবছার উদদীন প্রমূখ।

ভারতের ক্ষমতাসীন দল বিজিপির নপুর শর্মা এবং মিডিয়া সেলের নবিন জিন্দাল কতৃক হযরত মোহাম্মদ (সাঃ) ও সহধর্মীনি হযরত মা আয়শা (রঃ) সম্পর্কে চরম অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে বক্তারা বলেন,তাদের পদত‍্যাগ ও শাস্তি না হলে আগামীতে আমরা বৃহত্তম আন্দোলন, ভারতীয় রাষ্ট্রদূতের বাসভবন ঘেরাও, ভারত অভিমুখে লংমার্চ ঘোষনা করব।

এ সময় মহানবী (সাঃ) এর শানে বেয়াদবি করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সাবেক সাংসদ আব্দুর রহমান বদি বলেন, একটি কুচক্রী মহল এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কে পুঁজি করে সরকার মান ক্ষুন্ন করার জন্য পায়তারা চালাচ্ছে আমি বেঁছে থাকতে টেকনাফ করতে দেব না তাদেরকে আমি শক্ত হাতে প্রতিহত করবো।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!