1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

টেকনাফ থেকে চোরি হওয়া মোটরসাইকেল চোর সহ চকরিয়ায় আটক !

  • আপডেট সময় : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৫২৪ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানি,টেকনাফ 

৭২ ঘন্টার মধ্যে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের মুল হুতা কক্সবাজারের ইব্রাহিম বিন কাশেম সম্রাট (২২) কে চোরাইকৃত মোটরসাইকেল সহ আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। আটক ব‍্যক্তি হলেন কক্সবাজার পৌরসভার ৩ নং ওয়ার্ড পান বাজার এলাকার মৃত আবুল কাশেমের পুত্র ইব্রাহীম বিন কাশেম সম্রাট(২২)।

সোমবার (২০ জুন) সকালে গণমাধ্যমে এ তথ‍্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান।
তিনি জানান,গত ১৮ জুন টেকনাফ পৌরসভাস্থ সী কোরাল রিসোর্টের নীচ তলা থেকে নাটোর জেলা থেকে আগত পর্যটকের একটি আর১৫বি৫ ভার্সন ঢাকা মেট্রো ল ৩৪-৯৪১৭ নাম্বারের মোটরসাইকেল চুরি হয়।তারই পরিপ্রেক্ষিতে একই দিন মোটরসাইকেলের মালিক নাটোর জেলার উত্তর বরগাছা এলাকার মৃত মকবুল হোসেনের পুত্র মেহেদি হাসান বাদী হয়ে টেকনাফ মডেল থানায় অভিযোগ করলে ১৯ জুন রবিবার টেকনাফ মডেল থানার এসআই মাহমুদুল হাসানের সঙ্গীয় ফোর্স ও চকরিয়া থানা পুলিশের সহযোগিতায় চকরিয়া থানার সাহারবিল ইউপি এলাকা থেকে আসামীসহ চোরাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি আরও জানান,উক্ত মোটরসাইকেল চোর সিন্ডিকেটে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

আটক চোর কক্সবাজার জেলার মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস‍্য ও দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন উপজেলা থেকে মোটরসাইকেল চুরি করে রং চেসিজ ইত্যাদি পরিবর্তন করে বিভিন্ন স্থানে বিক্রি করে বলে জনশ্রুতি রয়েছে।জেলায় এ চোর চক্রের একটি বিশাল সিন্ডিকেট রয়েছে বলে অভিযোগ নানা মহলের।

এ বিষয়ে মোটরসাইকেলের মালিক মেহেদি হাসান জানান,আমার মোটরসাইকেল চুরি হওয়ার পরে টেকনাফ মডেল থানায় অভিযোগ দেয়ার সাথে সাথে তাৎক্ষণিক ব‍্যবস্থা গ্রহন করে ৭২ ঘন্টার মধ‍্যে উদ্ধার করে দেওয়ায় টেকনাফ মডেল থানা পুলিশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

এদিকে নাটোর জেলা থেকে বেড়াতে আসা পর্যটকের চুরি হওয়া মোটরসাইকেল সফলতার সাথে উদ্ধার হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ‍্যমে টেকনাফ মডেল থানা পুলিশের প্রতি ধন্যবাদ জানান বিভিন্ন মহল।

তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে অন‍্যান‍্য চোরদেরও সনাক্ত করার জন‍্য সামাজিক যোগাযোগ মাধ‍্যমে জোর দাবী জানান সচেতন লোকজন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!