1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আবছারের নামে বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা,  প্রতিবাদ ও ব্যাখ্যা ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফরিদুল আলম র‍্যাবের হাতে গ্রে’প্তা’র  হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ 

টেকনাফ শাহপরীর দ্বীপে ওয়ালটন শো রুমের শুভ উদ্বোধন ||Teknaf 71

  • আপডেট সময় : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৩৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, শাহপরীর দ্বীপ

টেকনাফের সাবরাং ইউপির শাহপরীর দ্বীপে ওয়ালটন শো রুম উদ্বোধন হয়েছে। শাহপরীর দ্বীপ তিন রাস্তার মাথা বাজারে আলী আহমদ মার্কেটের দ্বিতীয় তলায় এ শো রুম উদ্বোধন করা হয়।

শুক্রবার জুমার নামাজ শেষে এক ঝমকালো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবরাং ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক সোনা আলী, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার জাহেদ হোসেন, সাবরাং ইউনিয়ন পরিষদের মেম্বার রেজাউল করিম রেজু, শাহপরীর দ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলিম উল্লাহ, বড় মাদরাসার মুহতামিম মাওলানা জয়নুল আবেদীন, আওয়ামী লীগ নেতা আব্দুল আমিন, বিশিষ্ট ব্যববসায়ী ও শিক্ষানুরাগী আব্দুর রহিম, মাওলানা সৈয়দ উল্লাহ, মাস্টার ফয়েজ উল্লাহ, মৌলভী নুরুল হক।

এছাড়া ওয়ালটন শাহপরীর দ্বীপ শো রুমের উদ্যেক্তা ও শাহপরী ইলেক্ট্রনিক্স এর ব্যবস্থাপক ফজলুল হক মেম্বার উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

যুবনেতা জাহেদ উল্লাহ জিকুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড় মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা জুনাইদ, মাস্টার আব্দুল মাবুদ, যুবলীগ নেতা মোহাম্মদ আমিন সাগর, ব্যবসায়ী জাকারিয়া আরাফাত, শাহ আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে শাহপরীর দ্বীপস্থ ওয়ালটন শো-রুমের সার্বিক উন্নতি ও ব্যবসায়িক সফলতা কামবায় মোনাজাত শেষে অতিথি বৃন্দ ফিতা কেটে শুভ উদ্বোধন করেন।

ওয়ালটন শাহপরীর দ্বীপ শো রুমের উদ্যেক্তা ও শাহপরী ইলেক্ট্রনিক্স এর ব্যবস্থাপক ফজলুল হক মেম্বার জানান, শুধু মুনাফা অর্জনের জন্য নয়, শাহপরীর দ্বীপের মানুষের সার্বিক সেবার মানসিকতা নিয়ে ওয়ালটন শো-রুম করার উদ্যেগ নিয়েছি। এ শো-রুমে মানুষ ওয়ালটনের সবধরনের পণ্য কোম্পানির নির্ধারিত মূল্যে কিনতে পারবেন।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!