1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে ৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন

টেকনাফে পুলিশের হাতে অস্ত্রসহ যুবক আটক ||Teknaf 71

  • আপডেট সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১২২৫ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানি,আখতার হোসেন হিরু,টেকনাফ 

কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে ১টি বিদেশী পিস্তল ১ রাউন্ড গুলি ১টি ম্যাগজিন সহ এ যুবকে আটক করেছে।

শনিবার রাতে তাকে আটক করা হয়, ধৃত যুক টেকনাফ সদর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড নাজিরপাড়া এলাকার মোহাম্মদ ইউনুছের পুত্র আব্দুল আমিন প্রকাশ জিসান (২৫)। সেই স্থানীয় ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হক মেম্বারের আপন ভাগিনা।

রবিবার (১৩ নভেম্বর) যায়যায়দিন কে এ তথ্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার ইন্সপেক্টর অপারেশন আব্দুর রাজ্জাক, এসআই সাজ্জাদ সজিব ও এএসআই সাখাওয়াতের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ১২ নভেম্বর (শনিবার) বিকাল ৫ টার দিকে সদর ইউনিয়ন নাজিরপাড়া এলাকা থেকে বিদেশী পিস্তল, গুলি, ম্যাগজিনসহ উক্ত যুবক কে আটক করতে সক্ষম হয়।

এসময় আটক আসামীর ব‍্যবহৃত কালো রংয়ের একটি পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়।

ওসি আরও বলেন, আটক ব‍্যক্তি দীর্ঘদিন ধরে অত্র এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল।অবশেষে পুলিশ সদস্যরা তাকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে পরবর্তী কার্যক্রম শেষ করার জন্য কক্সবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off