1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি 

টেকনাফে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ |Teknaf 71

  • আপডেট সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৮০১ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানি, বিশেষ প্রতিবেদক দৈনিক কক্সবাজার ৭১

কক্সবাজারের টেকনাফে মাছ শিকারে গিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২১ অক্টোবর) বিকেলে সীমান্তের টেকনাফের শাহপরীর দ্বীপের গোলাচর এলাকায় নাফনদী এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জেলে মোহাম্মদ কাসেম (৩৮) সেই টেকনাফ পৌরসভার নাইট্যং এলাকার মৃত মনো মিয়ার ছেলে।

ঘটনাটি স্বীকার করে জেলেদের বরাত দিয়ে টেকনাফ পৌর কাউন্সিলর দিল মোহাম্মদ জানান, ‘সকালে স্থানীয় জেলে জাহেদ হোসেন, মো. আনোয়ার, রহমত উল্লাহ ও মো. কাসেম মাছ ধরার নৌকা নিয়ে সাগরে মাছ শিকারে যায়। মাছ শিকার শেষে একই দিন বিকেলে ফেরত আসার সময় হঠাৎ করে বিজিপির একটি দল বাংলাদেশ জলসীমায় ঢুকে গুলি ছোড়ে।

তিনি আরও জানান, ‘এসময় মোহাম্মদ কাসেম গুলিবিদ্ধ হন। পরে গুলিবিদ্ধ জেলেকে মাঝিমাল্লারা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।’

বিষয়টি স্বীকার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য বিভাগের দায়িত্বরত চিকিৎসক খানে আলম জানান, ‘বিকিলে দুই পায়ে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে নিয়ে আসেন। তার ডান পায়ে একটি গুলি লেগেছে।তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে প্রেরন করা হয়েছে।’

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, ‘একজন জেলে গুলিবিদ্ধ খবর এই মূর্হতে শুনেছি। ঘটনার বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off