
নিজস্ব সংবাদ দাতা, টেকনাফ৭১
টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রংগীখালী ০৭নং ওয়ার্ডের মোঃ আলমের নামে প্রতিনিয়ত একটি ভুয়া ফেইসবুক আইডি ( আরিফুল ইসলাম ব্যবসা) থেকে নামে বেনামে মিথ্যা, বানোয়াট ও ভিত্তি হীন অপপ্রচার করে চরিত্র হননের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন। এ মিথ্যা অপপ্রচার থেকে সরে না আসলে ওই ভুয়া ফেইসবুক আইডি শনাক্তে আইনি আশ্রয় নিবেন বলে জানিয়েছেন।
মোঃ আলম জানান, আমি একজন এলাকার সহজ সরল মানুষ। দীর্ঘ দিন বিদেশে প্রবাসে থাকার পরে নিজের দেশে এসে আমার শ্রমের ঘামে অর্জিত টাকা দিয়ে পরিবার-পরিজন নিয়ে সুন্দর করে দুমুঠো ভাত খেয়ে কারো সাথে ঝগড়া বিবেদ না করে চলছি তা হয়তো আমার এলাকার কিছু মানুষের সহ্য হচ্ছে না তাই কৌশলে মিথ্যা ও বানোয়াটি অপপ্রচার করছে। তাই আমি একজন রেমিট্যান্স যুদ্ধা হিসেবে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি,(আরিফুল ইসলাম ব্যবসা) নামের আইডি টা শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে জানতে চাইলে, নাম প্রকাশ না করার সার্থে সাইবার ক্রাইম অপরাধ বিষয়ে দেখবাল করা এক কর্মকর্তা জানিয়েছেন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অপপ্রচার কারিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
copy off
Leave a Reply