1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি 

র‌্যাবে-১৫’র অভিযানে ৮০হাজার পিস ইয়াবা উদ্ধার আটক ২কারবারি

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১০১৬ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ। 

কক্সবাজার টেকনাফের হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা সহ দুই যুবক কে আটক করেছে র‌্যাব-১৫ সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের সদস্যরা। এ সময় অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার ও  হোয়াইক্যং সিপিসি-২ ক্যাম্প কমান্ডার মোঃ হাফিজুর রহমান।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সান্ধায় কক্সবাজার র‌্যাব-১৫ গণমাধ্যমে পাঠানো এক সংবাদে এ তথ্য নিশ্চিত করেন। আটকেরা হলেন, হ্নীলা ফুলের ডেইল এলাকার মৃত মাস্টার সৈয়দ আহম্মদের ছেলে কাউসারুল ইসলাম (৩২) ও মৃত আফুলতুনের ছেলে মোঃ জসিম উদ্দিন (৩১)।

র‌্যাব -১৫ জানান, মাদকের চালান বিক্রির জন্য মজুদ রেখেছে এমন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউপিস্থ ফুলের ডেইল আবুল কাশেমের মুদি দোকানের সামনে এক অভিযান পরিচালনা করা হয় । উক্ত অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হলেও তাদের সহযোগীরা পালিয়ে যায় । পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদ্বয়ের দেহ ও আশপাশ এলাকা তল্লাশী করে দুুই জনের কাছ থেকে ৪০ হাজার করে মোট ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তাহারা আরো জানান, ধৃত ব্যক্তিদ্বয় জানায়, তারা ও পলাতক আসামী পরস্পর যোগসাজসে উদ্ধারকৃত ইয়াবা সমূহ অবৈধ ভাবে সংগ্রহ করে অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে তাদের নিজ হেফাজতে রেখেছিল।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ বর্ণিত ব্যক্তিদ্বয় ও পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর জন্য টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off