1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি 

বছরের বিদায় বেলায় রোহিঙ্গা শিবিরে খুন -১

  • আপডেট সময় : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ১০২৭ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ

কক্সবাজার টেকনাফে ২৪ নং রোহিঙ্গা শিবিরে অবৈধ সম্পর্কের ঘটনাকে কেন্দ্র করে মোঃ জুবাইর(৩০) নামে এক রোহিঙ্গা শরণার্থী খুন হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) সকালে হ্নীলা ইউনিয়নের লেদা ক্যাম্পে উক্ত ঘটনা ঘটে। নিহত জুবাইর ওই ক্যাম্পের সি ব্লকের ১০৪নং শেড এর হাকিম আলীর ছেলে।

নিহতের ভাই আবুল বশর জানান, শুক্রবার রাতে আমার ভাতিজি রোনা আক্তার ও একই ক্যাম্পের কালা মিয়ার ছেলে সওকত উল্লাহ কে ক্যাম্পের টয়লেটে অনৈতিক অবস্থায় দেখে দুই জন কে বাহির থেকে তালা মেরে টয়লেটে আটকিয়ে রাখে মেয়ের স্বজনেরা। পরে ক্যাম্পে দায়িত্ব রত মেম্বার ও চেয়ারম্যান কে খবর দিলে তাহারা বিচার করবে মর্মে তাদের তালা খুলে দুই জন কে মুক্ত করে। সকালে ওই ঘটনা কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে সওকত উল্লাহ তার দল বল নিয়ে রোনা আক্তারের চাচা মোঃ জুবাইর কে ছুরির আঘাত করলে ঘটনা স্থলে সে মারা যায় বলে নিশ্চিত করেন তাহার পরিবারের সদস্যরা।

ক্যাম্পে আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা ১৬ এপিবিএন পুলিশের পুলিশ সুপার জামাল পাশা জানান, ক্যাম্পে খুনের ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে অভিযান চলমান রয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি আব্দুল হালিম জানান, রোহিঙ্গা ক্যাম্পে খুনের খবর শুনে ঘটনা স্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। তবে অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off