1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

ব্যাডমিন্টন খেলায় দু’পক্ষের তর্ক : ছুরিকাঘাতে দুই যুবক নিহত!

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ২৯৩ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজার শহরের বাসটার্মিনাল এলাকায় ব্যাডমিন্টন খেলা নিয়ে তর্কা-তর্কির পর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই যুবক নিহত হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারী) রাত সাড়ে ১১ টার দিকে বাসটার্মিনাল এলাকার পূর্ব লারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা লারপাড়া এলাকার মনু ড্রাইভারের ছেলে কায়সার হামিদ (৩৫) নুরুল হুদার ছেলে সায়দুল ইসলাম (৩৩)। কায়সার গ্রীণ লাইন কাউন্টারের নিরাপত্তারক্ষী ও সায়েদুল পেশায় কাঠমিস্ত্রী।

প্রত্যক্ষদর্শী শামসুল আলম ও নিহতদের স্বজন খোরশেদ জানান- ব্যাডমিন্টন খেলায় স্থানীয় আতিকের সাথে তাদের তর্কাতর্কি হয়। পরে তার স্বজন আতিক, জয়নাল, কামাল, মিজানসহ আরো কয়েকজন এসে তাদের উপর হামলা চালায়। এসময় সায়েদুল ও কায়সারকে ছুরিকাঘাতে গুরুতর আহতাবস্থায় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মুফিজ নামের আরো একজন আহত হয়েছেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আশিকুর রহমান জানান, দুজনেরই শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের কারণে মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাজমুল হুদা বলেন- ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবেনা।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!