1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি 

সেন্টমার্টিনে ৯ রিসোর্ট কাজ বন্ধ : ১০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট সময় : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ২৭৯ বার পড়া হয়েছে

মো. আরাফাত সানি, টেকনাফ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে ৯টি রিসোর্টের অবৈধ নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। এছাড়া সৈকতের বালিয়াড়ি দখল করে গড়ে তোলা ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপের বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।

শুক্রবার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন পরিবেশ অধিদপ্তর সেন্টমার্টিনের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক মো. আজহারুল ইসলাম।

তিনি জানান, সেন্টমার্টিনে অবৈধভাবে নির্মাণাধীন রিসোর্টগুলোর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান। সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সাইফুল ইসলাম এবং ট্যুরিস্ট পুলিশ ও বিচকর্মীরা।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধভাবে নির্মাণাধীন ৯টি রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করে দেন। এ সময় কিছু কিছু স্থাপনা আংশিক গুঁড়িয়ে দেওয়া হয়।

পাশাপাশি সৈকত দখল করে অবৈধভাবে গড়ে তোলা ১০টি বিভিন্ন অস্থায়ী দোকানের স্থাপনা উচ্ছেদ করা হয়।

পরে সেন্টমার্টিন সৈকতে মোটর বাইক না চালানো, কেয়াগাছের ক্ষতি না করা, সৈকত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পরিবেশ ও প্রতিবেশ রক্ষা করাসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off