1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

রঙ্গিখালী মহিলা মাদরাসায় বার্ষিক জলসার প্রস্তুতি সভা সম্পন্ন

  • আপডেট সময় : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬২৩ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ।

টেকনাফের হ্নীলা ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডে রঙ্গিখালী খাদিজাতুল কোবরা মহিলা দাখিল মাদরাসায় আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারী শুক্র ও শনিবারে অনুষ্ঠিতব্য বার্ষিক জলসার প্রস্তুুতি সভা সম্পন্ন হয়েছে।

শনিবার (১১ফেব্রুয়ারী) সকালে দিনব্যাপী প্রস্তুুতি সভার আলোচনা বিষয়ে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মাদ্রাসা মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রঙ্গিখালী খাদিজাতুল কোবরা মহিলা দাখিল মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি ও লেদা ৮নং ওয়ার্ডের মেম্বার নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রঙ্গিখালী ফাজিল মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রপ্ত) মাওলানা ফরিদুল ইসলাম।

মাদ্রাসাটির ভবিষ্যৎ উন্নয়ন মূলক পরিকল্পনা নিয়ে আগামী ২০২৩ সনের ১কোটি টাকার বাজেট উপস্থাপন করেন মাদরাসার সুপার হাফেজ মাওলানা ফখরুল ইসলাম ফারুকী।

সভায় আরো বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা আবু সাঈদ, প্রভাষক মুমিনুর রহমান, মাস্টার হেলাল উদ্দিন, ঠান্ডা মিয়া, জহুর আলম, শামছুদ্দিন কাদের, মাষ্টার আনোয়ার হোছাইন প্রমুখ।

রঙ্গিখালীর ৩য় ঈদখ্যাত ঐতিহ্যবাহী বার্ষিক জলসার প্রস্তুুতি সভায় স্বতস্ফুর্ত সহস্রাধিক গণ্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতি মাদরাসা এবং এলাকাবাসীকে উজ্জ্বীবিত করেছে। বক্তারা রঙ্গিখালী ইসলামীক সেন্টারের প্রতিষ্ঠাতা- স্বপ্নদ্রষ্টা জঙ্গলী ফকির আলহাজ্ব ডক্টর গাজী কামরুল ইসলামের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন। তার হাতে গড়া মাদরাসা এবং এলাকার ঐতিহ্য রক্ষায় রঙ্গিখালীতে যেন আবারো ফিরেন সে কামনা করেছেন। জানা থাকলে হুজুরের সঠিক সন্ধান দিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানান বক্তরা। আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারী শুক্র ও শনিবার ২দিন ব্যাপী বার্ষিক জলসায় সর্বস্তরের জনসাধারণের উপস্থিতি এবং সার্বিক সহযোগীতা কামনা করেন মাদরাসা কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off