1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন  ঈদগাঁওতে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

আরসা সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা হেড মাঝি গুলিবিদ্ধ!

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫২৮ বার পড়া হয়েছে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ‘আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে আরসা সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ সলিম নামের এক রোহিঙ্গা হেড মাঝি গুলিবিদ্ধ হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে কুতুপালং ৫ নম্বর শিবিরের সি-২ ব্লকে এ ঘটনা ঘটেছে। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুনুর রশীদ এ তথ্য জানান।

হারুনুর রশীদ জানান, গুলিবিদ্ধ মোহাম্মদ সলিম কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকের বাসিন্দা রফিক উদ্দিনের ছেলে। তিনি সি-ব্লকের ব্যবস্থাপনায় নিয়োজিত হেড-মাঝি হিসেবে দায়িত্বরত। স্থানীয়দের বরাতে হারুনুর রশীদ বলেন, রাতে ওই ক্যাম্পে সি-২ ব্লকে মোহাম্মদ সলিম স্বেচ্ছায় পাহারায় নিয়োজিত কর্মীদের মাঠ পর্যায়ে কাজের তদারকি করছিলেন।

এ সময় মুখোশ পরিহিত ১০-১৫ জনের আরসার একটি দল গুলি করলে এতে মোহাম্মদ সলিম গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থল থেকে আরসার সন্ত্রাসীরা পালিয়ে যায়। তিনি বলেন, গুলিবিদ্ধ সলিমকে উদ্ধার করে প্রথমে কুতুপালং এম এস এফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। হারুনুর রশীদ আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। ঘটনা তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off