1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি 

টেকনাফের হ্নীলা ০৭নং ওয়ার্ডে দুই লাশ উদ্ধার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৬৯৩ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ। 

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউপির ৭নং ওয়ার্ডে পৃথক ঘটনায় ২যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২মার্চ) নিহতের স্বজনেরা এ তথ্য নিশ্চিত করেন। নিহতরা হলেন উত্তর আলীখালীর মৃত অলী হোসনের ছেলে নজির আহাম্মদ (৩৫) ও হোয়াইক্যং ইউপির ওয়াজ করিমের ছেলে ফয়েজ করিম।

নিহত নজির আহাম্মদ বড় ভাই ছৈয়দ আহাম্মদ জানান, বুধবার রাতে স্থানীয় দুর্বৃত্তরা অস্ত্রশস্ত্র সহ দলবল নিয়ে আমার ভাই কে পোল্ট্রি খামার থেকে বের করে অস্ত্রের মূখে জিম্মি করে খামারের পাশে নিয়ে গুলি করে পাশের একটি পানির কুপে ফেলে চলে যায়। পরে খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি এনজিও হাসপাতালে নিয়ে গেল চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করলে পথের মধ্যে সে মৃত্যু বরণ করেন । তাহার পরিবারে দুই টি কন্যা শিশু সন্তান রয়েছে।

তিনি আরো বলেন, আমার ভাই কে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। আমি তাদের যথাযথ বিচার দাবি করছি।

অপর দিকে একই দিন দুপুরে রঙ্গিখালী স্কুল পাড়ার মালয়েশিয়া প্রবাসী মৌলভী কবিরের বাড়িতে রাজ মিস্ত্রির কাজ করার সময় বিদ্যুৎ তারে শর্ট লেগে হোয়াইক্যং ইউপির ওয়াজ করিমের ছেলে ফয়েজ করিম ঘটনা স্থলে মারা যায়। লাশ দুটি ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে রয়েছে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত নাসির উদ্দীন মজুমদার জানান, একজন অপ মৃত্যু ও অপরজন নিহত। তবে তাদের বিষয়ে পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off