1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি 

হ্নীলা দক্ষিণ যুবদলের বিভিন্ন ওয়ার্ডের আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৪১৩ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হ্নীলা দক্ষিণ শাখাকে আরো শক্তিশালী ও গতিশীল করার লক্ষে হ্নীলা দক্ষিণ শাখার সাংগঠনিক ১,২,৩,৪, ৫,৮ ও ৯ নং ওয়ার্ডের আহব্বায়ক কমিটি কঠন করা হয়েছে। এ উপলক্ষে প্রতিটি ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


মঙ্গলবার (২১মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত হ্নীলা দক্ষিণ যুবদলের অস্থায়ী কার্যালয়ে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।

হ্নীলা দক্ষিণ যুবদলের আহব্বায়ক সেলিম সর্দারের সভাপতিত্বে সিঃ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলম ও যুগ্ম আহ্বায়ক নুর হোছন পুতুর যৌথ পরিচারনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,টেকনাফ উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও সাবেক সফল ছাত্র নেতা মোহাম্মদ আলী মেম্বার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা যুবদলের আহব্বায়ক আব্দুল কাইয়ুম, সদস্য সচিব জুনায়েদ আলী চৌধুরী, হ্নীলা দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক জুহুর আলম, হ্নীলা উত্তর যুবদলের আহব্বায়ক হারুন রশিদ প্রবাদ,হোয়াইক্যং উত্তর যুবদলের আহব্বায়ক আব্দুল কুদ্দুস, হ্নীলা দক্ষিণ ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান সাগর, হ্নীলা উত্তর যুবদলের যুগ্ন আহবায়ক জামাল উদ্দীন, ছত্রদল নেতা মুজাহিদ, আক্তার, জয়নাল, ফরিদ,ফিরুজ মিয়া,ছালাহ উদ্দিন সহ আরো অনেকেই।

পরে দ্বিতীয় অধিবেশনে প্রতিটি ওয়ার্ডের উপস্থিত সকল কর্মীরা তাদের ওয়ার্ড পর্যায়ের আহব্বায়ক ও সদস্য সচিব কে সর্ব সম্মতি ক্রমে নির্বাচিত করেন।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়, নিরেপক্ষ নির্বাচন ও বিএনপির নেতা কর্মীদের মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহার করতে আমাদের আন্দোলন চলতে থাকবে। সে জন্য তৃণমূল পর্যায়ে যুবদলকে সুসংগঠিত করা হচ্ছে। আগামী দিনে যে কোন আন্দোলন সংগ্রাম বা অধিকার আদায়ে যুবদলকে সর্বাগ্রে নেতৃত্ব দিতে হবে। আমি নবনির্বাচিত ওয়ার্ড পর্যায়ের সকল নেতৃবৃন্দকে টেকনাফ উপজেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি, আমরা সব সময় আপনাদের পাশে থাকবো।

উপজেলা যুবদলের আহব্বায়ক বলেন, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর নেতৃত্বে আমরা যুবদল ঐক্যবদ্ধ আছি থাকবো। আগামীতে ওয়ার্ড পর্যায়ের প্রতিটি সদস্যের ভোটের মাধ্যমে ইউনিয়ন কমিটি সভাপতি / সম্পাদক নির্বাচিত করা হবে । যাহাতে শাহজাহান চৌধুরী নিজেই উপস্থিত থাকবেন।

সদস্য সচিব জুনায়েদ আলী বলেন, যুবদলের নেতা-কর্মীদের ভয়ের কোন কারণ নেই আপনেরা গ্রামেগঞ্জে যুবদলের সংগঠনকে শক্তিশালী করুন যে কোনো প্রয়োজনে আমরা আপনাদের ডাকে অবশ্যই সাড়া দেব, জয় হক যুবদলের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off