
নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হ্নীলা বাসীকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি তরুন জননেতা রাশেদ মাহমুদ ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি জানান, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে মুসলমানদের প্রতিটি ঘরে ঘরে আনন্দের উৎসব বয়ে আনে ঈদুল ফিতর। রমজানের সংযম ও ত্যাগের শিক্ষা থেকে বৈষম্যহীন সমাজ গঠনের চেষ্টা করতে হবে। হিংসা বিদ্বেষ ভুলে ধনী গরীব এক কাতারে এসে আনন্দ ভাগাভাগি করাই ঈদের শিক্ষা।
তবে ঈদের উৎসব পালন করতে গিয়ে কোন প্রকারের অনৈতিক ও সমাজ বিরোধী কার্যকলাপে যেন কেউ না জড়াই সে ভাবে হ্নীলা বাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছে।
শুভেচ্ছান্তে….
রাশেদ মাহমুদ আলী
চেয়ারম্যান ২নং হ্নীলা ইউনিয়ন পরিষদ,
টেকনাফ, কক্সবাজার।
copy off
Leave a Reply