
নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজারের টেকনাফ বাহার ছড়া ইউপির জাহাজ পুড়া এলাকা হতে অপহরণ হওয়া দুই কৃষক কে জীবিত উদ্বার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন, ওই এলাকার বাচা মিয়ার ছেলে রহিম উদ্দিন (৩২)ও সরওয়ারের ছেলে রিদুওয়ান (১৯)।

সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ওসি মোঃ আব্দুল হালিম।
তিনি জানান, গত রবিবার সকালে ওই ইউপির
জাহাজপুরা এলাকার পাহাড়ের পাদদেশে পানের বরজে কাজ করতে গেলে ৮/১০ জন সন্ত্রাসী তাদেরকে অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়। পরবর্তীতে তাদেরকে মারধর করে ও পরিবারের কাছে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
তিনি আরো জানান, পরে খবর পেয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর অপারেশন,বাহারছড়া তদন্ত কেন্দ্রর ইনচার্জ সহ অন্যান্য অফিসার ও ফোর্স এবং স্থানীয় জনগণের সহায়তায় অভিযান পরিচালনা করিয়া সন্ধ্যায় জাহাজপুরা গহীন পাহাড়ের ভিতর হতে ভিকটিমদ্বয়কে উদ্ধার করে।
copy off
Leave a Reply