
নাছির উদ্দীন রাজ, টেকনাফ
কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ হোসাইন (৮) কে মুক্ত করতে ৩০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে অপহরণ কারিদের হাতে বলে জানাগেছে। সে লেদা শিয়াল ঘোনা এলাকার সোলতান আহাম্মদের ছেলে।

সোমবার (৫জুন) সকালে একটি অচেনা মোবাইল নং থেকে তাকে মুক্ত করতে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন বলে অপহরণ হওয়া শিশুর পরিবারের স্বজনেরা জানিয়েছে। তবে এর কয়েক ঘন্টা আগে ওই মোবাইল নং থেকে তাকে মুক্তি দিতে ৫০ লাখ টাকা দাবি করেন অপহরণ কারিরা বলেও জানায় স্থানীয়রা।
রোববার (৪জুন) সকালে প্রতিদিনের মত লেদা স্কুলে গিয়ে সন্ধা হলেও ছেলে বাড়িতে ফিরে না আশায় অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান না পাওয়া গেলে পিতা – মাতার সন্দেহ জাগে। মুক্তি পন দিতে অপরাগ হলে ছেলের লাশ আসবে বলে হুমকিও দিয়েছেন ছাত্র হোসাইনের পরিবারে।
পিতা সোলতান আহাম্মদ জানান, ভাইরে তারা আমাকেও হুমকি দিচ্ছে আজ রাতে দেখে নেবে বলে। দয়ে করে আপনেরা নিউজ টা করিয়েন না। আমার ছেলেকে মেরে ফেলবে বলে মোবাইল কেটে দেন।
হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, স্কুল ছাত্র অপহরণের বিষয়ে টেকনাফ থানায় জিডি করা হয়েছে। তাকে উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনী কে আমরা অবশ্যাই সর্বাত্মক সহযোগিতা করব।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মোঃ আব্দুল হালিম জানান প্রয়োজনিয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
copy off
Leave a Reply