1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল স্কুল ছাত্র

  • আপডেট সময় : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ৩৫৯ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ।

কক্সবাজার টেকনাফের হ্নীলা চৌধুরী পাড়া এলাকার রাস্তার মাথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ জুনায়েদ (১৩) নামক এক ছাত্র প্রাণ হারিয়েছে। মৃত কিশোর হ্নীলা ৫নং ওয়ার্ডের নাটমোড়া পাড়ার বাসীন্দা নুরুল ইসলামের ছেলে এবং হ্নীলা সুফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।
শনিবার (১জুলাই) সকালে ওই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে নাফ নদীর পাড়ে বন্ধুদের সাথে খেলতে বের হয়ে খেলা শেষে বাড়ি ফেরার পথে চৌধুরী পাড়া ব্রীজের সামনে বিদ্যুৎ খুঁটির সাথে লাগানো আর্থিং তার ধরে রাস্তা পারা পারের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় জুনায়েদ।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য লেদার একটি এনজিও সংস্থার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, ছেলেটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে বলে শুনেছি। তবে আমার পরিষদের পক্ষ থেকে তাহার পরিবার কে সার্বক্ষণিক সহযোগিতা করা হয়েছে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মোঃ আব্দুল হালিম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলে টি মারা গেছেন। পুলিশ সুরতাল করেছে এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনি ব্যবস্থা নিয়েছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!