1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি- রিদুয়ান, সম্পাদক- রিয়াদ, সাংগঠনিক- রেজাউল টেকনাফ পৌর ছাত্রদলের সভাপতি- সাগর, সম্পাদক- আসিফ, সাংগঠনিক- ফিরোজ টেকনাফ উপজেলা ছাত্রদলের কমিটি অনুমোদন, সভাপতি- শামীম, সম্পাদক- আরমান পালংখালীতে দেড় লাখ ইয়াবা আত্মসাৎ, অস্ত্রের মহড়ায় থমথমে নলবনিয়া পানির নিচে ৩ লাখ ইয়াবা! অভিনব কায়দায় লুকানো চালান উদ্ধার, নারী গ্রেপ্তার সাবরাংয়ে জমির পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে দুই ভাই রক্তাক্ত, মাদক দিয়ে ফাঁসানোর হুমকির : থানায় অভিযোগ টেকনাফে ২০ লাখ টাকা চাঁ’দা দাবি, না পেয়ে ঠিকাদারকে হ’ত্যাচেষ্টা: যুবলীগ নেতা খোকনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা স্বামীর ঘর থেকে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে টেকনাফে নববধূ আসমা! থানায় অভিযোগ  টেকনাফে ৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান

প্রবীণ সাংবাদিক ছৈয়দ হোছাইন স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৩৬৪ বার পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি,

দৈনিক আজকের কক্সবাজার বার্তা সম্পাদক ও প্রকাশক, টেকনাফ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা বর্ষিয়ান সাংবাদিক আলহাজ্ব মাওলানা মো. ছৈয়দ হোছাইন স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৪ আগস্ট) বাদে মাগরিব কক্সবাজার বার্তা কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন বাহারছড়া মসজিদের খতিব মাওলানা শফিউল আলম ও নিউ সমবায় সুপার মার্কেট মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ আনোয়ার।

এসময় কক্সবাজার বার্তা প্রধান সম্পাদক এম. ওসমান গণি, ভারপ্রাপ্ত সম্পাদক এইচ এম নজরুল ইসলাম, বার্তা প্রধান এম এ আজিজ রাসেল, পাক্ষিক সাহিত্য সাময়িকী ‘বালুকাবেলা’ সম্পাদক এম. জসিম উদ্দিন, স্টাফ রিপোর্টার ফয়সাল রিয়াদ, সংবাদকর্মী হায়দার নেজামসহ বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিনেরা উপস্থিত ছিলেন। পরে মরহুম আলহাজ্ব মাওলানা মো. ছৈয়দ হোছাইনের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

উলেখ্য, গত বুধবার (০২ আগষ্ট) ভোর ৩ টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বর্ষিয়ান সাংবাদিক, সামাজিক ব্যক্তিত্ব বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাওলানা ছৈয়দ হোছাইন। তিনি অর্ধশত বছর ধরে টেকনাফ সাংবাদিকতা ও সংবাদপত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। দৈনিক সংবাদপত্র সম্পাদনার পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা সমাজসেবা, উন্নয়ন কর্মকান্ডের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off