1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

যুগান্তর পত্রিকার সম্পাদক ও কক্সবাজার প্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৩১১ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি, সাহসী ও অনুসন্ধানী সাংবাদিক জসিম উদ্দিন ও যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল আলমের বিরুদ্ধে প্রতিহিংসামূলক মামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সংগঠনের সভাপতি রাসেল চৌধুরী ও সাধারণ সম্পাদক সায়ীদ আলমগীর বলেন, কক্সবাজারে শত কোটি টাকার জমি দখল তান্ডব চালিয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু। সাংবাদিক জসিম তার দায়িত্বশীল অবস্থান থেকে এ বস্তুনিষ্ঠ সংবাদটি যুগান্তর পত্রিকায় প্রকাশ করেন।

বিষয়টি নিয়ে সরকারি বিভিন্ন সংস্থার দায়িত্বশীল কর্মকর্তারা তদন্ত করে এর সত্যতাও পেয়েছেন।
যুগান্তর তাদের নিজস্ব তদন্ত টিম দ্বারাও সংবাদের সত্যতা নিশ্চিত হয়েছেন।

অথচ কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগ নেতা বাবু জমি দখলের সত্য ঘটনাকে আড়াল করার জন্য জেলা ও উপজেলা পর্যায়ে পদ পদবী প্রত্যাশী তার অনুগত নেতাকর্মীদের দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। শুধু তাই নয়, অপরাধ করে সাধু সাজার জন্য আজ যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল আলম ও কক্সবাজার প্রতিনিধি সাহসী ও অনুসন্ধানী সাংবাদিক জসিম উদ্দিনের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেছেন, যা হাস্যকর এবং বাস্তব ঘটনাকে আড়াল করে মানুষের দৃষ্টি ভিন্নদিকে নেওয়ার অপচেষ্টা মাত্র।

নেতৃবৃন্দ বলেন, অতীতেও অনেক স্বৈরশাসক, প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্টান সাংবাদিকদের কন্ঠ রোধ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হামলা করে অতীতেও কেউ সফল হয়নি, ভবিষ্যতেও কেউ সফল হবে না। নেতৃবৃন্দ বলেন, মামলা দিলে সাংবাদিকদের কলম বন্ধ হয় না বরং অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে লেখার গতি আরও বহুগুণে বৃদ্ধি পায়।
নেতৃবৃন্দ আরও বলেন, বাবুদের মত অপরাধীদের মুখোশ খুলে দিতে অতীতর ন্যায় ভবিষ্যতেও সাংবাদিকরা লেখালেখি অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off