1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া 

টেকনাফে প্রধান বিচারপতির সুপ্রীম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ২৮০ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি :

বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান কক্সবাজারের টেকনাফ উপজেলার শীলখালী মৌজায় আজ বাংলাদেশ সুপ্রীম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

এ সময় বাংলাদেশ সুপ্রীম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ, আপীল বিভাগের বিচারপতি এম, ইনায়েতুর রহীম, বিচারপতি আশফাকুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সুপ্রীম কোর্ট ইনস্টিটিউটের নির্ধারিত স্থান পরিদর্শনকালে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি স্বল্প সময়ের মধ্যে ভূমি বরাদ্দ প্রদান করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া তিনি এই কাজে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।তিনি আশাবাদ ব্যক্ত করেন দ্রুততম সময়ের মধ্যে ভূমি উন্নয়মসহ সুপ্রীম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট এর স্থাপনা নির্মাণের কাজ শুরু করা হবে। তিনি সুপ্রীম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট এর সফল বাস্তবায়নের জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টেকনিক্যাল কমিটি গঠনের ঘোষণা দেন। পরিদর্শন শেষে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম মোনাজাত পরিচালনা করেন। উক্ত জায়গায় পরিদর্শনের সময় কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান সহ টেকনাফ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আদনান চৌধুরী, সহকারী কমিশনার(ভূমি), টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। ###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off