1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

টেকনাফে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন।

  • আপডেট সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৪৬৩ বার পড়া হয়েছে

আরাফাত সানি, ফারুকুর রাহমান: টেকনাফ।

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)-২০২৪ এর খেলা শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৯ জুন) দুপুর সাড়ে তিনটার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

উদ্‌বোধনী ম্যাচে উপস্থিত হয়ে, উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. আদনান চৌধুরি।

এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান সরওয়ার আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সৈয়দ সাফকাত আলী, আঃ লীগ নেতা মুক্তিযোদ্ধা জহির হোসেন, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার নুরুল আবছার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, টেকনাফ মডেল থানা সাব ইন্সপেক্টর ফায়সাল মাহামুদ’সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ক্রীড়া প্রেমি নেতৃবৃন্দরা ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সৈয়দ সাফকাত আলী জানান, প্রতি বছরের ন্যায় এবছর ও সীমান্ত উপজেলা টেকনাফে শুরু হয়েছে বয়স ভিত্তিক অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট। আজকে উদ্‌বোধনী ম্যাচে হোয়াইক্যং ইউনিয়ন ফুটবল একাদশ বনাম বাহার ছড়া ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে খেলায় এক এক গোলে ড্র হওয়ায়, ট্রাইবেকারে জয় লাভ করে, বাহার ছড়া ইউনিয়ন ফুটবল একাদশ দ্বিতীয় রাউন্ডে নিশ্চিত হয় । পর্যায়ক্রমে একটি পৌরসভা সহ প্রত্যেক ইউনিয়ন উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. আদনান চৌধুরি জানান, ক্রীড়ার উন্নয়নের জন্য মাস্টারপ্ল্যান করা হচ্ছে। বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে মাঠ ও খেলোয়াড়দের মানোন্নয়নে কাজ করা হবে। তিনি আরো বলেন, সীমান্তবর্তী উপজেলা হওয়ায় টেকনাফে মাদকের ছড়াছড়ি রয়েছে। তাই যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে নানামুখী ক্রীড়ার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। ছাত্র ও যুব সমাজকে মাদক ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নেই। ###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off