1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

টেকনাফ লেঙ্গুরবিল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহমদ আর নেই : বাদ মাগরিব জানাজা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

টেকনাফ সদরের লেঙ্গুরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বশির আহমদ আর নেই। আজ বৃহস্পতিবার ভোর ৫ টায় চট্টগ্রাম নগরীর মেট্রিাপলিটন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।(ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে পুরো উপজেলা জোড়ে শোকের ছায়া নেমে এসেছে। তিনি তাঁর সকল ছাত্রের কাছে নই শুধু সবার কাছেই একজন আদর্শ শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, চট্টগ্রামে তাঁর অষ্টম সন্তান, একটি বেসরকারি কোম্পানীর সহকারী মহাব্যবস্থাপক মো. শাহ আজিজের বাসায় ছিলেন অনেক দিন ধরে। স্বাভাবিক সুস্থ মানুষ হঠাৎ গেল মঙ্গলবার অসুস্থ বোধ করায়, নগরীর মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টায় তাঁর মৃত্যু হয়।

তাঁর ৪০ বছরের কর্মজীবনে সফলতার সাথে প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি ২ বার কক্সবাজার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের স্বীকৃতি প্রাপ্ত এবং তাঁর বর্ণাঢ্য শিক্ষতা জীবনে অসংখ্য শিক্ষার্থী আলোকিত মানুষ হয়ে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৪ ছেলে ও ৫ মেয়ের পাশাপাশি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ মাগরিব দক্ষিণ লেঙ্গুরবিল নিজ গ্রামে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করার কথা রয়েছে। এদিকে এই মহামূল্যবান প্রাথমিক পাঠশালার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্যারের শিক্ষার্থীসহ টেকনাফ উপজেলার বিভিন্ন সংগঠন। পাশাপাশি তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সীমান্তের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল টেকনাফ ৭১. কম পরিবার।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off