1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422 টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার  লেদা স্টেশনে আবর্জনার স্তূপ: জনদুর্ভোগ চরমে, দায়িত্বে উদাসীন ব্যবসায়ীরা উখিয়ায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা’সহ টেকনাফের হেলাল বিজিবি’র হাতে গ্রেপ্তার টাকার বিনিময়ে রোহিঙ্গাদের করিয়ে দিচ্ছে পাসপোর্ট! অভিযোগের পর অভিযোগ, তবুও বহাল সাবরাং ইউপি উদ্যোক্তা ‘গনি টেকনাফে প্রধান শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলার ঘটনায়  উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের নিন্দা ও প্রতিবাদ টেকনাফে দুই স্কুলে তালা, ১১ শিক্ষককে শোকজ টেকনাফের হ্নীলায় ভ্রাম্যমান আদালতের জরিমানা টেকনাফ পৌরসভার বর্জ্যবাহী গাড়ি হেস্কাখাল ব্রিজে মৃ/ত কু’কু”র ফেলে যাওয়ার অভিযোগ

রমজানে সি’গা’রে’ট বিক্রি না করায় দোকানদারকে মা’র’ধ’র ||Teknaf71.com

  • আপডেট সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

 

টেকনাফে পবিত্র রমজানে দিনের বেলায় সিগারেট বিক্রি না করায় দোকানদারকে মারধর করার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে কক্সবাজারের টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ডের পুরাতন পল্লান পাড়া এলাকায়। ঘটনাটি শান্ত করার জন্য ঘটনাস্থল পরিদর্শনে যান টেকনাফ মডেল থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানা এসআই আব্দুস সালাম জানান, ঘটনাস্থলে পরিদর্শন করেছি, দিনের বেলায় সিগারেট বিক্রি না করাকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

দোকানী আলী জানান, ‘দুপুরের নামাজ শেষে দোকান খোলার পর রুবেল এসে সিগারেট চাই, রমজান উপলক্ষে সিগারেট বিক্রি করতে অপারগতা প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে দোকানে হামলা চালিয়ে মারধর এবং লুটপাট করেন, এ বিষয়ে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছি’।

প্রত্যক্ষদর্শী কেফায়েত উল্লাহ বলেন, দোকানী সিগারেট না দেওয়াতে তাঁকে মারধর করার সময় দোকানে বসা তিনজন এগিয়ে আসলে আমাদেরকেও মারধর করেন।

স্থানীয় আনোয়ার বলেন, পবিত্র রমজানে এধরণের ঘটনা খুবই দুঃখজনক এবং নিন্দনীয়, সিগারেট বিক্রি না করলে যে মারধর করে এমন নজির কোথাও দেখিনি। এসব দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা উচিত।

 

টেকনাফ মডেল থানায় (ওসি) গিয়াস উদ্দিন জানান – তদন্ত করে জড়িত অপরাধীদের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off