1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

রোহিঙ্গা জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করতে টেকনাফে সুশীলনের প্রদর্শনী মেলা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

রিপোর্ট- মো. আরাফাত সানি, টেকনাফ (কক্সবাজার)

 

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে রোহিঙ্গা জনগোষ্ঠীদের নিয়ে এনজিও সংস্থা সুশীলন এর আয়োজনে প্রদর্শনী মেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ মে) সকাল ১০ টায় সুশীলনের প্রকল্প সমন্বয়কারি এ এম ওয়াহিদুজ্জামান এর সঞ্চালনায় উপজেলার হ্নীলা ইউপির লেদা ২৪ নং রোহিঙ্গা ক্যাম্পে এই প্রদর্শনী মেলার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে লেদা ২৪ নং রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ (সিআইসি) মোঃ আল ইমরান রোহিঙ্গাদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সুশিলনের এমন কর্মকান্ডের সন্তুষ্টি প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (এফ এ ও) এর প্রতিনিধি মং বা মারমা, সুশীলন খুলনা প্রধান কার্যালয়ের পরিচালক কর্মসূচি মোঃ রফিকুল হক, সুশীলন সংস্থার প্রকল্প কর্মকর্তা আশীষ কুমার মজুমদার, মার্কেট ডেভেলপমেন্ট অফিসার মোঃ হোসেন আলী, মনিটরিং ও ডাটাবেজ অফিসার সাইদ আরমান, উলুচামারী এগ্রিগেশন সেন্টারের ম্যানেজিং কমিটির সভাপতি দিদারুল ইসলাম, সুশীলনের (এফ এ) রেজাউল করিম, ২৪ নং রোহিঙ্গা ক্যাম্পের সি এম এ মোহাম্মদ খায়রুজ্জামান সহ প্রকল্প অংশগ্রহণকারী ও রোহিঙ্গা ক্যাম্পের শত শত নারী -পুরুষ উপস্থিত ছিলেন।

মেলায় উপস্থিত রোহিঙ্গারা তারা নানা অনুভূতির কথা তুলে ধরেন। প্রকল্প বিষয় ও প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন নির্দেশনা ও পরামর্শ দেন।

সুশীলনের এমন কার্যক্রমের প্রশংসা করে- উপস্থিত প্রধান অতিথি ২৪ নং রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ (সিআইসি) মোঃ আল ইমরান বলেন, সুশীলন কর্তৃক বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত জনগোষ্ঠীদের মাঝে সবজি উৎপাদন, ফুড প্রসেসিং এবং ফার্ম মেকানাইজেসন এই তিনটি ট্রেডে কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান সহ বিভিন্ন উপকরন দিয়ে সুশীলন সংস্থা তাদেরকে সহযোগিতা করেন। রোহিঙ্গাদের উৎপাদিত পণ্য বিভিন্ন সবজি, আচার, জেম জেলি সহ হরেক রকম পিঠা বাজার জাত করনের জন্য হোস্ট কমিউনিটিকে মেলার মাধ্যমে সম্পৃক্ত করা হয়। এর ফলে রোহিঙ্গা জনগোষ্ঠী এবং স্থানীয়রা উভয়ে উপকৃত হবে। এই প্রকল্পের সফলতা কামনা করে সুশীলনকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য সমাপ্তি করেন সিআইসি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off