1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422 টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার  লেদা স্টেশনে আবর্জনার স্তূপ: জনদুর্ভোগ চরমে, দায়িত্বে উদাসীন ব্যবসায়ীরা উখিয়ায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা’সহ টেকনাফের হেলাল বিজিবি’র হাতে গ্রেপ্তার টাকার বিনিময়ে রোহিঙ্গাদের করিয়ে দিচ্ছে পাসপোর্ট! অভিযোগের পর অভিযোগ, তবুও বহাল সাবরাং ইউপি উদ্যোক্তা ‘গনি টেকনাফে প্রধান শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলার ঘটনায়  উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের নিন্দা ও প্রতিবাদ টেকনাফে দুই স্কুলে তালা, ১১ শিক্ষককে শোকজ টেকনাফের হ্নীলায় ভ্রাম্যমান আদালতের জরিমানা টেকনাফ পৌরসভার বর্জ্যবাহী গাড়ি হেস্কাখাল ব্রিজে মৃ/ত কু’কু”র ফেলে যাওয়ার অভিযোগ জামায়াতে লংমার্চ সফল করার লক্ষ্যে টেকনাফে জামায়াতের স্বাগত মিছিল

টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার 

  • আপডেট সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

সামিরা আক্তার, টেকনাফ

 

টেকনাফের সাবরাং লেজির পাড়ার নূরানী মাদ্রাসার একসঙ্গে দুই ভাই-বোন শিক্ষার্থী গতকাল (৭ সেপ্টেম্বর) থেকে নিখোঁজ হয়েছে বলে জানা গেছে।

 

তারা সাবরাং আছার বনিয়া এলাকায় মাগরিবের সময় বাড়ি থেকে দোকানে যাওয়ার পর দুই ভাই-বোন নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল থেকে তাদের কোনো সন্ধান না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে পরিবার।

 

নিখোঁজ দুই শিশু হলো তাসফিয়া রহমান ও তাহাসিন। তারা টেকনাফের সাবরাং আছারবুনিয়া এলাকার প্রবাসী জামালের সন্তান বলে জানিয়েছে পরিবার।

 

পরিবারের সদস্যরা জানান, গতকাল মাগরিবের সময় দুই শিশু বাড়িতে লেখাপড়া করছিল। পরে তারা দুজন একসঙ্গে বাড়ি থেকে বের হয়ে পাশের দোকানে যায়। এরপর থেকেই তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও এখন পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।

 

নিখোঁজ তাসফিয়া রহমান নূরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং তার ছোট ভাই তাহাসিন প্রথম শ্রেণিতে পড়াশোনা করে বলে জানিয়েছে পরিবার।

 

দুই শিশুর নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। তাদের সন্ধানে আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়েছে।

 

কেউ যদি তাসফিয়া রহমান ও তাহাসিনকে কোথাও দেখে থাকেন বা তাদের বিষয়ে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন স্বজনরা। +880 1811-621422

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off